শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দানবীয় ঝড় ‘ইয়ান’ আঘাত হেনেছে

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিমে বুধবার দানবীয় ঝড় ‘ইয়ান’ আঘাত হেনেছে। ঝড়ের কারণে ওই এলাকা অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়ে।
ভয়াবহ এই ঝড়ের কারণে প্রবল বাতাস, মুষলধারে বৃষ্টি ও ওই এলাকায় বন্যা দেখা দিয়েছে। এছাড়া রয়েছে সমুদ্রে বিধ্বংসী প্রবল ঢেউ।
কর্মকর্তরা জরুরি ভিত্তিতে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করছেন্।
‘দ্য ইউএস বর্ডার প্যাট্রোল’ বলছে, নৌকাডুবিতে ২০ অভিবাসন প্রত্যাশী নিখোঁজ হয়েছে। এছাড়া চার কিউবান সাঁতরে ফ্লোরিডা উপকূলে পৌঁছাতে সক্ষম হয়েছে। আরো  তিনজনকে উপকূলরক্ষীরা উদ্ধার করেছে।
‘দ্য ন্যশনাল হারিকেন সেন্টার’ (এনএইচকে) বলছে, ভয়ংকর বিপদজনক ঝড়টি স্থানীয় সময় বিকেল তিনটায় ফোর্ট মায়ার্স শহরের পশ্চিমে কায়ো কস্তায় আঘাত হানে। ঘন্টায় তখন এর বাতাসের গতিবেগ ছিল ২৪০ কিলোমিটার।
ঝড়ের কারণে উপকূলীয় ন্যাপলস শহর বন্যার পানিতে তলিয়ে গেছে। ফোর্ট মায়ার্স এর আশেপাশের এলাকাকে  মনে হচ্ছে হ্রদ।
এদিকে ঝড়ের কারণে ফ্লোরিডার ২০ লাখ লোককে বিদ্যুৎবিহীন অবস্থায় থাকতে হচ্ছে।
ফ্লোরিডার গভর্ণর রন ডিসান্টিস সতর্ক করে বলেন, ফ্লোরিডাবাসীর খুব ভয়ঙ্কর দিনের অভিজ্ঞতা হতে যাচ্ছে।
ঝড়ের কারণে আগাম সতর্কতা হিসেবে ফ্লোরিডার বিভিন্ন এলাকা থেকে প্রায় ২৫ লাখ লোককে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। কর্তৃপক্ষ বেশ কিছু আশ্রয় কেন্দ্র নির্মাণ করে।
এদিকে টাম্পা ও অরল্যান্ডো সকল বাণিজ্যিক ফ্লাইট বন্ধ করে দেয় এবং জাহাজ কোম্পানীগুলো জাহাজ ছাড়তে হয় বিলম্ব না হয় বাতিল করছে।
উল্লেখ্য, ইয়ান কিউবায় তান্ডব চালিয়ে ফ্লোরিডায় এসে আঘাত হানে। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে আঘাত হানা শক্তিশালী ঝড়ের মধ্যে ইয়ান অন্যতম।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *