শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

শাকিব খানের সঙ্গে বিয়ের তারিখ জানালেন শবনম বুবলী

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

অবশেষে ঢালিউড তারকা শাকিব খানের সঙ্গে বিয়ের তারিখ জানালেন শবনম বুবলী। সন্তানের খবর প্রকাশ্যে আনার চার দিনের মাথায় সোমবার বিকাল সাড়ে পাঁচটায় বুবলী তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে বিয়ের তারিখ জানান।

বুবলী একইসঙ্গে আরেকটি তারিখও জানিয়েছেন। লিখেছেন- ‘এখন পর্যন্ত আমার জীবনের স্মরণীয় দুটো তারিখ ২০/০৭/২০১৮ এবং ২১/০৩/২০২০। প্রথমটি আমাদের বিয়ের তারিখ ও অন্যটি আমাদের সন্তানের জন্মতারিখ।’

এই গুরুত্বপূর্ণ তথ্য জানানোর সঙ্গে বুবলী শাকিব খানের সঙ্গে তার তিনটি ছবিও শেয়ার করেন। জানান, ছবিগুলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে তোলা তার।

এরপর সবার কাছে দোয়াও চেয়েছেন শবনম বুবলী। লিখেছেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন।

গত ২৭ আগস্ট বেবিবাম্পের পুরনো ছবি ফেসবুকে আপলোড করে নিজের মা হওয়ার বিষয়টি সামনে আনেন শবনম বুবলী। যদিও সন্তানের বাবার নাম সেই সময় প্রকাশ করেননি তিনি।

বিষয়টি নিয়ে গণমাধ্যমকর্মীরা তাকে ঘিরে ধরলে এ নায়িকা শিগগিরই বিষয়টি খোলাসা করবেন বলে জানান।

শুক্রবার ফেসবুকে সন্তান তার বাবার কয়েকটি খুনসুটির মুহূর্তের ছবি পোস্ট করে বুবলী জানান, তার ছেলের নাম শেহজাদ খান বীর। ছেলের বাবা শাকিব খান। 

এর কিছুক্ষণ পরই ফেসবুক পোস্ট দিয়ে সন্তানের জন্য দোয়া চান শাকিব খান। আলাদা আলাদা পোস্ট দিলেও দুজনের পোস্টের বক্তব্যও এক। 

পোস্ট দুটির বিষয়ে গণমাধ্যমে শুক্রবার শাকিব খান বলেছেন, ‘শেহজাদ খান বীর— আমার ও বুবলীর সন্তান। আমাদের ছোট্ট রাজপুত্র। শেহজাদের সঙ্গে আমি শুরু থেকেই ছিলাম, আছি এবং আজীবন থাকব। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

এবার একই কথা বললেন শবনম বুবলীও। 

তিনি বলেছেন, ‘শেহজাদ খান বীর— আমার এবং শাকিবের সন্তান। আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান, আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

এর আগে আলাদা আলাদা পোস্টে বুবলী ও শাকিব খান লেখেন— ‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন। সেই সুখবর জানানোর জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হয়নি। শেহজাদ খান বীর— আমার এবং বুবলীর সন্তান। আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান, আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *