বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

আন্দোলন চূড়ান্তের পরই সংসদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত বিএনপির

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

আন্দোলন চূড়ান্ত হওয়ার পর বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

 

দশ সাংগঠনিক বিভাগে সমাবেশের বিষয়ে তিনি বলেন, এ সমাবেশগুলোর মধ্য দিয়ে জনগণের একটি অভ্যুত্থান হবে। জনগণ বেরিয়ে আসবে। তাদের সঙ্গে নিয়েই এই সরকারকে পদত্যাগে বাধ্য করব। 

মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইসলামী ঐক্যজোট ও ডেমোক্রেটিক লীগের সঙ্গে সংলাপ শেষে তিনি এসব কথা বলেন। 

২০ দলীয় জোটে থাকা এ দুটি দলের সঙ্গে পৃথকভাবে সংলাপ করেন বিএনপি নেতারা। বিএনপির পক্ষ থেকে মহাসচিব ছাড়াও ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। 

বিকাল ৪টা থেকে ইসলামী ঐক্যজোটের সঙ্গে এক ঘণ্টাব্যপী সংলাপ হয়। দলটির চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিবের নেতৃত্বে এতে অংশ নেন সাধারণ সম্পাদক আব্দুল করিম খান, ভাইস চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আহসান, যুগ্ম সম্পাদক সামছুল হক, কামরুজ্জামান রোকন, প্রচার সম্পাদক আনওয়ান আনসারী, নরসিংদী জেলার সভাপতি নাসির উদ্দীন, কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক ইলিয়াস রেজা, সদস্য আব্দুল কাদির ও মজিবুর রহমান।

এরপর বিকাল ৫টায় সংলাপ হয় ডেমোক্রেটিক লীগের সঙ্গে। দলটির সাধারণ সম্পাদক সাইফুদ্দীন আহমেদ মনির নেতৃত্বে অংশ নেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক মেহতাজ আহসান, প্রচার সম্পাদক কাউসার আলী, তথ্য গবেষণা সম্পাদক ইয়াহিয়া মুন্না ও দপ্তর সম্পাদক মোহাম্মদ আল আমিন।

বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র হরণকারী, মানবাধিকার লংঘনকারী লুটেরা সরকারের বিরুদ্ধে জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে আমরা বেশ কিছু দিন ধরেই অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছি। ইতোমধ্যে এক দফা আলোচনা শেষ করেছি। দ্বিতীয় দফায় এখন মূল দাবিগুলো নিয়ে কথা বলছি। ইতোমধ্যে ১১টি দলের সঙ্গে সংলাপ হয়েছে। ডেমোক্রেটিক লীগ ও ইসলামী ঐক্যজোটের সঙ্গে আলোচনায় মূল দাবি হচ্ছে গণতন্ত্রের মাতা দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ রাজনৈতিক কারণে ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে। এই অনির্বাচিত সরকারকে পদত্যাগ করতে হবে।

‘সংসদ বিলুপ্ত করতে হবে এবং একটি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার অথবা দল নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। সেই নিরপেক্ষ সরকার একটি নতুন নির্বাচন কমিশন গঠন করবে। তারা একটি গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট, নতুন সরকার গঠন করা হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘সেই সঙ্গে আমরা আলোচনা করেছি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালনির মূল্যবৃদ্ধি, দুর্নীতি, বিচার বিভাগের স্বাধীনতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষভাবে কাজ করা ইত্যাদি বিষয়ে। আমরা একমত হয়েছি, এই সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন গড়ে তুলব। তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করা হবে। এখানে ১০ দফা বলতে কিছু নেই। সবার সঙ্গে আলোচনা করে দফা চূড়ান্ত করা হবে।’

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *