শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

ইউক্রেনের রাশিয়া দখলকৃত ক্রিমিয়ান উপদ্বীপ লক্ষ্য করে মঙ্গলবার একটি ড্রোন হামলা চালানো হয়েছে। ক্রেমলিন কর্তৃপক্ষ জানিয়েছে, মস্কোর বাহিনী সেখানে ‘সতর্ক অবস্থায়’ ছিল।
ইউক্রেন আরেকটি আঞ্চলিক বিজয় দাবি করার পর এবং মস্কো ক্রিমিয়ান উপদ্বীপে তার অবস্থানকে শক্তিশালী করার কয়েকদিন পর এই হামলার ঘটনা ঘটে।
ক্রিমিয়ার সেভাস্তোপল প্রশাসনিক অঞ্চলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ টেলিগ্রামে বলেছেন, ‘ড্রোন দিয়ে হামলা হয়েছে।’
তিনি বলেন, ‘আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনী এখন কাজ করছে।’
তিনি বলেছেন, দুটি ড্রোন ‘ইতোমধ্যেই গুলি করে ভূপাতিত করা হয়েছে।’
রাজভোজায়েভ বলেছেন, কোনও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি এবং বাসিন্দাদের ‘শান্ত থাকার’ আহ্বান জানিয়েছেন।
দেশব্যাপী গণতন্ত্রপন্থী বিক্ষোভের পর মস্কো ২০১৪ সালে ক্রিমিয়াকে সংযুক্ত করে ইউক্রেনের ক্রেমলিন-বান্ধব প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করে।
এটি ফেব্রুয়ারিতে ইউক্রেনের আক্রমণের জন্য একটি লঞ্চিং প্যাড হিসাবে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাশিয়ান সামরিক ঘাঁটি নিজেদের দখলে নিয়ে উপদ্বীপটি ব্যবহার করেছিল।
কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনীয় বাহিনী ক্রিমিয়ার দিকে দক্ষিণে পাল্টা আক্রমণ চালাচ্ছে এবং এই মাসের শুরুতে সংযুক্ত উপদ্বীপের সীমান্তবর্তী অঞ্চলের রাজধানী খেরসন পুনরুদ্ধার করেছে।
ফেব্রুয়ারি থেকে ক্রিমিয়াতে রাশিয়ান সামরিক স্থাপনায় বা কাছাকাছি বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। যার মধ্যে অক্টোবরে সেভাস্তোপলের একটি গুরুত্বপূর্ণ রাশিয়ান নৌ বন্দরে একটি সমন্বিত ড্রোন হামলা হয়েছে।
গত সপ্তাহে মস্কো-যুক্ত অঞ্চলের গভর্নর সের্গেই আকসিওনভ বলেছেন, কর্তৃপক্ষ উপদ্বীপে অবস্থান শক্তিশালী করছে।
তিনি বলেন ‘সমস্ত ক্রিমিয়ানদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে সুরক্ষার কাজ করা হচ্ছে।’
ইউক্রেন মঙ্গলবার বলেছে, তারা কৃষ্ণ সাগরের একটি বিচ্ছিন্ন উপদ্বীপের যেখানে লড়াই চলছে তার প্রায় পুরো অঞ্চল পুনরুদ্ধার করেছে।
সোশ্যাল মিডিয়ায় মাইকোলাইভ আঞ্চলিক গভর্নর ভিটালি কিম বলেছেন, ‘আমরা এই অঞ্চলের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করছি। আমাদের কাছে কিনবার্ন স্পিøটে তিনটি বন্দোবস্ত বাকি আছে যাতে আনুষ্ঠানিকভাবে আর যুদ্ধের অঞ্চল না থাকে।’
কৃষ্ণ সাগর দ’ুটি ভাগে বিভক্ত: পশ্চিমে, মাইকোলাইভ অঞ্চলের অংশ হিসেবে এবং পূর্বে খেরসন অঞ্চলের অংশ হিসেবে।
এটি খেরসন অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত ডিনিপ্রো নদীর দ্বারা ইউক্রেনের বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত অঞ্চল থেকে বিচ্ছিন্ন।
পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা একটি অনলাইন সংবাদ সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নকে বলেছিলেন, তাদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘যদি আমরা ইউক্রেনীয়রা ক্লান্ত না হই তবে বাকি ইউরোপের ক্লান্ত হওয়ার নৈতিক বা রাজনৈতিক অধিকার নেই।’ সূত্র :বাসস

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *