বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থানকারী বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপর পুলিশের হামলা, টিয়ারশেল নিক্ষেপ, গুলিবর্ষণের ঘটনায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা পরিষদ এর সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক আমান উল্লাহ আমান, বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা পরিষদ এর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, বিএনপি’র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি চেয়ারপার্সন এর বিশেষ সহকারী এ্যাড. সামসুর রহমান শিমুল বিশ^াস, বিএনপি’র প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভ‚ঁইয়া জুয়েলসহ অসংখ্য নেতা-কর্মীদের গ্রেফতার এবং পুলিশের তান্ডবে জাসাস কেন্দ্রীয় কমিটি’র সদস্য টাইগার সোহেলসহ অসংখ্য নেতা-কর্মীদের আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র অন্যতম সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর আহŸায়ক চিত্রনায়ক হেলাল খান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এর সদস্য সচিব জাকির হোসেন রোকন।
নেতৃদ্বয় এক যৌথ বিবৃতিতে বলেন, শত বাধা সত্তে¡ও বিএনপি’র বিভাগীয় গণ সমাবেশগুলোতে বিপুল জনসম্পৃক্ততা ও অভাবনীয় সফলতায় ক্ষমতাসীনরা ভীত হয়ে ঢাকায় ১০ ডিসেম্বর এর গণ মহাসমাবেশ ঠেকাতে আইন-শৃঙ্খলাবাহিনীকে বেপরোয়াভাবে ব্যবহার করছে। তারই অংশ হিসেবে আজ নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থানকারী বিএনপি এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপর ক্ষমতাসীনরা পুলিশ বাহিনী দ্বারা অতর্কিত হামালা, টিয়ারশেল নিক্ষেপ, গুলিবর্ষণ চালিয়েছে। যা খুবই ন্যাক্কারজনক। জনগণের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণমূলক আন্দোলনকে অতীতে কখনো থামানো যায়নি, ভবিষ্যতেও থামানো যাবে না। অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, মামলা, হামলা, হুলিয়া, রিমান্ড, জেল-জুলুম উপেক্ষা করে আন্দোলনের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সফলকাম হবেই হবে ইনশাআল্লাহ।
নেতৃদ্বয় গণ গ্রেফতারের এ ঘটনাকে বর্বরোচিত উল্লেখ করে অবিলম্বে গণতন্ত্রের মাতা, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির জোর দাবী জানান এবং ব্যর্থ সরকারের পদত্যাগের দাবি জানান। তা না হলে ক্ষমতাসীনদের দুঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জনগণ সকল অন্যায়, অনিয়ম, অবিচার রুখতে দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত।