শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায়

জনগণ এই সরকারকে দেখতে চায় না : ড. খন্দকার মোশারফ হোসেন

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

জনগণ রাস্তায় নেমে গেছে, সরকারের আর রেহাই নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন। তিনি বলেন, ১০ দফা বাস্তবায়ন করে খালেদা জিয়াসহ রাজবন্দিদের মুক্তি এবং সরকারকে বিদায় করাই এখন বিএনপির চ্যালেঞ্জ।

 

রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় নয়াপল্টনে ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে আয়োজিত ছাত্রসমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

 

 

মোশাররফ বলেন, ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ১০ দফা বাস্তবায়ন করতে হবে। জনগণ রাস্তায় নেমে গেছে, সরকারের আর রক্ষা নেই। ঘোষিত ১০ দফা বাস্তবায়ন বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ। অন্ধকার কেটে যাবে, আলোর পথে বাংলাদেশ। যুগপৎ আন্দোলনে ইতিহাস সৃষ্টি করা হবে। ছাত্রদলকে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগের অপশাসনে দেশের মানুষ ক্রান্তিকাল অতিক্রম করছে। সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেছে। সরকার ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তারা ভোটাধিকার ফিরিয়ে দিতে পারবে না। জনগণ এই সরকারকে দেখতে চায় না, তা বিএনপির গণসমাবেশ সাফলের মধ্যদিয়ে বার্তা দিয়েছে।

 

বিএনপি নেতা বলেন, আওয়ামী লীগ সহজে ক্ষমতা ছেড়ে দেবে না, তাদের বাধ্য করতে হবে। বিএনপি এজন্য রাজপথকেই বেছে নিয়েছে। সরকারকে বিদায় করা ছাড়া বিকল্প নেই। ছাত্র-যুবসমাজের ঐক্যবদ্ধ আন্দোলনে গণঅভ্যুত্থান সৃষ্টি করে বিদায় করতে হবে। ছাত্রদলকে নেতৃত্ব দিতে হবে।

মোশাররফ বলেন, সরকার যত নির্যাতন করুক, নেতাকর্মীদের কারারুদ্ধ করুক, আন্দোলন দমানো যাবে না।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকারি সিন্ডিকেটের লোকজন পকেট ভর্তি করেছে। বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সরকারের অবৈধ নির্দেশ মানার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য তাদের ওপর বিদেশি নিষেধাজ্ঞা এসেছে।

 

jagonews24

ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, রক্ত দেওয়া হচ্ছে, ভবিষ্যতেও আরও দেওয়া হবে। বাংলাদেশকে কলঙ্কমুক্ত করা হবে নতুন বছরে, মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, গণতন্ত্রকে পদদলিত করেছে সরকার। বিএনপির হাজার হাজার নেতাকর্মী জেলখানায়। ছাত্রদলকে উঠে দাঁড়াতে হবে। না দাঁড়াতে পারলে নেতাকর্মীদের জেলখানায়ই থাকতে হবে। ২০২৩ সাল হবে কলঙ্কমুক্ত সাল, বেগম জিয়াকে মুক্ত করা হবে, এবছর মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা হবে।

 

 

সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, রাজপথে সবকিছুর ফয়সালা হবে। শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করা হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতায় হস্তান্তর করা না হলে ছাত্রদল ৯০’র মতো গণঅভ্যুত্থান সৃষ্টি করে সরকারের পতন ঘটাবে।

সাবেক ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, সারাদেশকে কারাগারে পরিণত করেছে সরকার। এ অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। সরকারের সময় ফুরিয়ে গেছে। ধানাই-পানাই করে ক্ষমতায় টিকে থাকা যাবে না। সরকার চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চায়। ২০২৩ সালে গণতন্ত্র ও বেগম জিয়াকে মুক্ত করার বছর।

ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সাংগঠনিক সম্পাদক আবু আফসান মো. ইয়াহিয়ার পরিচালনায় ছাত্রসমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, রাজিব আহসান, ফজলুর রহমান খোকন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, ইকবাল হোসেন শ্যামল প্রমুখ।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *