শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

রাশিয়ান মন্ত্রীর ফ্রন্টলাইন পরিদর্শন : নতুন করে ইউক্রেনকে সহায়তার ঘোষণা যুক্তরাষ্ট্রের

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ৫ মার্চ, ২০২৩

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী পূর্ব ইউক্রেনের ফ্রন্টলাইন অঞ্চলে সৈন্যদের পরিদর্শন করেছেন। বাখমুতে লড়াইরত ইউক্রেনকে আরো সমর্থন দেয়ার মার্কিন ঘোষণার পর রাশিয়ান মন্ত্রী এই ফ্রন্টলাইন পরিদর্শনে যান। 
ঠিক কোথায় বা কখন তা উল্লেখ না করে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সের্গেই শোইগু ডোনেটস্ক অঞ্চলের দক্ষিণ দিকে একটি সম্মুখ কমান্ড পোস্ট পরিদর্শন করেছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রচারিত একটি বিরল ভিডিওতে দেখা যায়, রাশিয়ান প্রতিরক্ষামন্ত্রী হেলিকপ্টারে ভ্রমণ করছেন এবং ক্ষতিগ্রস্ত ভবনের সামনে একজন সৈন্যের সাথে কথা বলছেন।
মন্ত্রণালয় পরে জানায়, শোইগু সৈন্যদের রাষ্ট্রীয় পুরষ্কার প্রদান করেন এবং ‘সৈন্যদের নিরবচ্ছিন্ন অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করার বিষয়ে’ তার ডেপুটিদের সাথে একটি বৈঠক করেন। 
ইউক্রেন সংঘাতের দীর্ঘতর যুদ্ধ বাখমুতের চারপাশে চলমান ভয়ানক লড়াইয়ের মধ্যে এই সফর অনুষ্ঠিত হলো। যা নিয়মিত সেনাবাহিনী এবং ওয়াগনার আধাসামরিক গোষ্ঠীর মধ্যে প্রতিদ্ব›িদ্ধতাকে আরও উন্মোচিত করেছে।
ওয়াগনার শেফ ইয়েভজেনি প্রিগোজিন শুক্রবার বলেছেন, তার যোদ্ধারা বাখমুতকে ‘কার্যকরভাবে ঘিরে ফেলেছিল’।
সোশ্যাল মিডিয়ায় সক্রিয় প্রিগোজিন কয়েক সপ্তাহ ধরে পূর্ব শহরের দিকে তার লোকদের অগ্রগতির কথা প্রচার করে চলেছেন, যার প্রতীকী গুরুত্ব যে কোনো সামরিক গুরুত্বকে ছাড়িয়ে যায়।
প্রিগোজিন নিয়মিতভাবে স্থলে ভাড়াটে সৈন্যদের সাথে নিজের ভিডিও পোস্ট করেন, এমনকি যুদ্ধ বিমানেও ছবি পোস্ট করেছেন। 
শুক্রবার তার সর্বশেষ ভিডিওতে, প্রিগোজিন সরাসরি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বাখমুত পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন, যেটি রাশিয়া সমগ্র ডোনেটস্ক অঞ্চল দখলের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে দখল করতে বদ্ধপরিকর।
জেলেনস্কি মিত্রদের যতদিন সম্ভব ‘বাখমুত’ রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি তার লোকদের সাহায্য করার জন্য তাদের সমর্থন জোরদার করাতে মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন। 
শনিবার ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্টা মেটসোলা ইউক্রেন সফর করেছেন, যেখানে তিনি জেলেনস্কির সাথে দেখা করেন এবং দেশটিকে এই বছর ইইউ সদস্যপদ নিয়ে আলোচনা শুরু করার অনুমতি দেওয়ার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য ৪০০ মিলিয়ন ডলারে নতুন নিরাপত্তা প্যাকেজ ঘোষণা করেছে। এই প্যাকেজের মধ্যে হিমার্স রকেট রয়েছে, যা নিঁখুদভাবে রাশিয়ান বাহিনী ও তাদের সরবরাহ লাইন ধ্বংস করে দিতে পারে।সূত্রঃ বাসস

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *