মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

কঠোর আন্দোলনের মাধ্যমেই অধিকার আদায় করতে হবে : চিত্রনায়ক হেলাল খান

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ২২ মার্চ, ২০২৩

ক্ষমতাসীনদের দুর্নীতি, দুঃশাসন আর অব্যবস্থাপনায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগামহীনভাবে বেড়েই চলছে। দুঃসহ কষ্টের মধ্যে সাধারণ মানুষ জীবন-যাপন করছে। লুটপাটে দেশের অর্থনীতি ধ্বংসের প্রান্তে। মানুষের ভোটাধিকার নেই, বাক-স্বাধীনতা নেই। ক্ষমতাসীনদের অত্যাচার, নিপীড়ন প্রতিনিয়ত চলছে। তাই আমাদের বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান এর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কঠোর আন্দোলনের মাধ্যমেই অধিকার আদায় করতে হবে । গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস ঢাকা মহানগর দক্ষিণ এর আয়োজনে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে নিউমার্কেট থানা জাসাস এর কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটি’র অন্যতম সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটি’র আহবায়ক চিত্রনায়ক হেলাল খান উপরোক্ত বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জাসাস কেন্দ্রীয় কমিটি’র সদস্য সচিব জাকির হোসেন রোকন বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় জাসাস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে জাসাস গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে এবং অপসংস্কৃতি দূর করে স্ব-সংস্কৃতি বিশে^ তুলে ধরবে।  দেশনায়ক জনাব তারেব রহমান এর নেতৃত্বেই ঐক্যবদ্ধ আন্দোলনে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটি’র যুগ্ম আহবায়ক জাহেদুল আলম হিটো, সদস্য মিজানুর রহমান সরদার মিলন, শিহাব খান, সায়মন তারিক, আব্দুল জাব্বার প্রমুখ।

 


অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন জাসাস কেন্দ্রীয় কমিটি’র সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ এর সদস্য সচিব শফিকুল হাসান রতন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণ এর সিনিয়র যুগ্ম আহবায়ক শওকত আজিজ। 


অনুষ্ঠান সভাপতিত্ব করেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণ এর যুগ্ম আহবায়ক ফারজানা আফরোজ পারুল এবং সঞ্চালনা করেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণ এর সদস্য শামসুদ্দিন ভুইয়া। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণ এর যুগ্ম আহবায়ক মোঃ ইব্রাহিম খলিল, ওয়াকার হাসান দ্বীপ, সদস্য ডি এম রেজা চৌধুরী রিপন, মেহেদী হাসান বাপ্পিসহ নিউমার্কেট থানা জাসাস এর বিভিন্ন নেতৃবৃন্দ।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *