মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-নেদারল্যান্ড আলোচনা

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আলোচনা হয়েছে। ডাচ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র ও নিরাপত্তা উপদেষ্টা রাষ্ট্রদূত জফরি ভ্যান লিউওয়েনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম. তোফাজ্জেল হোসেনের  সাক্ষাতকালে এই অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
গতকাল (শুক্রবার) এই বৈঠককালে লিউওয়েন পানি খাত ছাড়াও বাংলাদেশের সঙ্গে ডাচ সরকারের গভীর সহযোগিতার অভিপ্রায় ব্যক্ত করেন। আজ এখানে প্রাপ্ত নেদারল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানা গেছে।
নেদারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এম. রিয়াজ হামিদুল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।
 বৈঠককালে মুখ্য সচিব বাংলাদেশে  নারীর অগ্রযাত্রা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম জোরদারের অঙ্গীকার এগিয়ে নেয়াসহ বহুত্ববাদী ও উদারনৈতিক সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশের অভিযাত্রার কথা গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।
তিনি রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবর্তন এবং মিয়ারমার ইস্যুর রাজনৈতিক সমাধানেও ডাচ সরকারের সহযোগিতা কামনা করেন।
লিউওয়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অব্যাহত উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং  নেদারল্যান্ড সফরে ডাচ প্রধানমন্ত্রীর আমন্ত্রনের কথা পূর্ণব্যক্ত করেন।
মুখ্য সচিব নেদারল্যান্ডের সঙ্গে একটি সরকারি-বেসরকারি সংলাপ মেকানিজম গড়ে তোলার যে প্রস্তাব করেছেন, ডাচ পক্ষ তাকে স্বাগত জানিয়েছেন।
 বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, সাবেক এমসিসিআই সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির এবং সেক্রেটারি জেনারেল ফারুক আহমেদের সমন্বয়ে গঠিত একটি উচ্চ পর্যায়ের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মুখ্য সচিব।
 প্রতিনিধি দলটি ডাচ পররাষ্ট্র মন্ত্রনালয়ে দিনব্যাপী একাধিক বৈঠক করেন, সেখানে বিভিন্ন বিষয়ে দুটি পার্শ্ববৈঠকও মিলিত হন।
মুখ্য সচিব শীর্ষস্থানীয় ডাচ অর্থনৈতিক প্রতিষ্ঠাসমূহের প্রতিনিধি এবং এডোভেন ভিত্তিক ব্রেইনপোর্ট প্রতিনিধিদের সাথেও বৈঠক করেন।সূত্রঃ বাসস

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *