শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ

বিপাশা-তৌকীর এর দুই যুগ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

দেশীয় শোবিজ অঙ্গনের দর্শকনন্দিত দুই তারকা তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। তারা শুধু নাটক টেলিছবিতে জুটি বেঁধে অভিনয়-ই করেননি- বাস্তব জীবনেও তারা জুটি বেঁধেছেন। আজ তাদের সংসার জীবনের দুই যুগ পূর্তি।

শোজিব ভুবনের এ তারকা দম্পতিদের আদর্শ কাপল মনে করা হয়। ব্যক্তিজীবনে তারা দুজনেই পরিচ্ছন্ন ব্যক্তিত্বের অধিকারী। দেশের বিনোদনপ্রেমীরা এ জুটির অভিনয় দারুণভাবে গ্রহণ করেছেন। দম্পতি হিসেবেও ভক্ত-অনুরাগীরা তৌকীর-বিপাশাকে বেশ পছন্দ করেন।

 

অভিনেত্রী বিপাশা ও অভিনেতা তৌকীর ভালোবেসে সংসার বেঁধেছেন। বিপাশা তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পড়েন। আঁকাআঁকি এবং ক্যানভাস নিয়েই তার রাজ্যের ব্যস্ততা। এ সময় তৌকীর আহমেদ বুয়েটে পড়াশোনা করতেন।

পড়াশোনার পাশাপাশি ঢাকার মঞ্চে দাপটের সঙ্গে অভিনয় করছিলেন তৌকীর। একদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে এক বন্ধুর আমন্ত্রণে তিনি বেড়াতে আসেন। আর সেখানেই বিপাশার ছবি আঁকা দেখে মুগ্ধ হন। সেদিনই বিপাশার সঙ্গে পরিচয় হয়।

 

 

এভাবেই শুরু হয়ে তাদের প্রেমের গল্প। এরপর কয়েকবার দেখা হলেও তাদের ঘনিষ্ঠতা বাড়ে ‘রূপনগর’ নাটকে কাজ করতে গিয়ে।

ধীরে ধীরে ভালোলাগা থেকে শুরু হয় ভালোবাসা। একদিন লেকের ধার দিয়ে হাঁটার সময় তৌকীর তার ভালোবাসার কথা জানান বিপাশাকে। যদিও বিপাশা মনে মনে তৌকীরকে খুব পছন্দ করতেন।  ভাবেই ভালোবাসা শুরু তাদের। ১৯৯৯ সালের ২৩ জুলাই আনুষ্ঠানিকভাবে তাদের বিয়ে সম্পন্ন হয়। দুই সন্তান নিয়ে সুখের সংসার বিপাশা-তৌকীর দম্পতির।

 

আজ (২৩ জুলাই) তাদের দাম্পত্য জীবনের দুই যুগ পূর্তিতে ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছায় ভাসাচ্ছেন। তাদের সুখী, সুন্দর ও সুস্থ জীবন কামনা করছেন সবাই।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *