শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

সন্তানদের প্রতি আরও বেশি মনোযোগ দিতে অভিভাবকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি আরও মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, শিশুদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া তাদের মেধা অনুযায়ী দক্ষতা বিকাশে সহায়তা করতে পারে।
প্রধানমন্ত্রী আজ সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে এক অনুষ্ঠানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা-২০২৩-এর ফলাফল উন্মোচনকালে তিনি বলেন, ‘আপনার বাচ্চাদের অন্য ব্যক্তির বাচ্চাদের সাথে তুলনা করবেন না বরং তাদের মেধা অনুযায়ী দক্ষতা বিকাশ করতে দিন।’
পরীক্ষায় অকৃতকার্য হওয়া সন্তানদের পড়ালেখায় মনোযোগী হতে অভিভাবকদের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। ‘তাদের তিরস্কার করবেন না, বরং তাদের আরও স্নেহ এবং ভালবাসা দিন যাতে তারা তাদের পড়াশোনায় মনোযোগ দিতে পারে।’
শিক্ষা এমন একটি সম্পদ যা কেড়ে নেওয়া যায় না উল্লেখ করে শে হাসিনা বলেন, ‘এটা (শিক্ষা) সবসময় প্রয়োজন হবে। তাই শিক্ষার প্রতি আপনাদের (অভিভাবকদের) আরও আন্তরিক হতে হবে। আমি আপনাদের অনুরোধ করছি আপনার সন্তানরা কোথায় যায় এবং তারা কী করে সে দিকে মনোযোগ দিন।’
শেখ হাসিনা এবারের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের আগামী বছরের জন্য নিজেদের প্রস্তুত করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ‘আমি অকৃতকার্য ছাত্রদের বলব, হতাশ হওয়ার কিছু নেই। হতাশা মানুষকে বেশি কষ্ট দেয়। বরং, আমি আশা করি তোমরা ভবিষ্যতে আরও ভাল উপায়ে সফল হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবে।’
তিনি বলেন, ‘তুমি অকৃতকার্য হয়েছ কিন্তু যদি একটু মনোযোগ সহকারে পড়াশোনা কর তবে তুমি ভাল ফলাফল পেতে পার।’
অকৃতকার্য শিক্ষার্থীরা যাতে ভবিষ্যতে ভালো ফলাফল করতে পারে সেদিকে শিক্ষকদের আরও মনোযোগী হতে বলেন প্রধানমন্ত্রী।
পরীক্ষায় উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা তাদের বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদের যোগ্য করে গড়ে তোলার পরামর্শ দেন।
শিক্ষার মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘এখন আমাদের শিক্ষার মান আরও উন্নত করতে হবে এবং আমাদের শিশুরা যাতে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে সে ব্যবস্থা নিতে হবে।’
দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরে সরকার প্রধান বলেন, ‘এরা (ছাত্র) আমাদের ২০৪১ সালের উন্নত বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশের কারিগর। চতুর্থ শিল্প বিপ্লবের (৪ আইআর) কথা মাথায় রেখে আমাদের দক্ষ হতে হবে।’
তিনি বলেন, ‘আজকের ছাত্র হবে আগামী দিনের মূল ভূমিকা পালনকারী, যারা দেশকে এগিয়ে নিয়ে যাবে।’
সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করে ফলাফল প্রকাশের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
এর আগে তিনি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষার সম্মিলিত ফলাফলের পরিসংখ্যান গ্রহণের পর ফলাফল প্রকাশ করেন।
নয়টি সাধারণ, একটি মাদ্রাসা ও একটি কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ নিজ নিজ বোর্ডের ফলাফলের পরিসংখ্যান প্রধানমন্ত্রীর নিকট হস্তান্তর করেন।
শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd  এই ওয়েবসাইটে ঢুকে নিজেদের রোল নন্বর এবং রেজিস্ট্রেশন নন্বর দিয়ে পরীক্ষার ফল জানতে পারবে।
এছাড়ও, শিক্ষার্থীরা ১৬২২২ এ  এসএমএস পাঠিয়ে পরীক্ষার ফল জানতে পারবে।
এক্ষেত্রে পরীক্ষার্থীদের মোবাইলের মেসেজ অপশনে গিয়ে ssc<> শিক্ষা বোর্ডের প্রথম তিনটি অক্ষর লিখে <> রোল নন্বর <> তারপর পরীক্ষার বছর লিখে ১৬২২২ নন্বরে সেন্ড করলে পরীক্ষার ফল জানতে পারবে।
উদাহরণ স্বরুপ, একজন শিক্ষার্থীকে SSC<>DHA<>ROLL<>YEAR লিখতে হবে। মোবাইলের মেসেজ অপশনে পরীক্ষার ফল পাওয়া যাবে।
২০২৩ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে ১০,২৪,৯৮০ জন বালক ও ১০,৫৩,২৪৬ জন বালিকাসহ প্রায় ২০,৭৮,২১৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। ২০২৩ সালের ৩০ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সচিব সুলেমান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বক্তব্য রাখেন। সূত্রঃ বাসস

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *