রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বে সেমিফাইনালে আর্জেন্টিনা

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

ম্যাচের শুরুতেই বল নিজেদের দখলে রেখে খেলতে থাকে আর্জেন্টিনা। তাতে ৫১ শতাংশ সময় বল ছিল মেসিদের পায়ে। তবে গোলপোস্ট লক্ষ্য করে বেশি শট নেওয়ার সুযোগ পায়নি স্কালোনির দল। মাত্র ৮টি শট নিয়ে ২টি লক্ষ্যে রেখে ১ গোল আদায় করে নেয় তারা। বিপরীতে ৪৯ শতাংশ বল পায়ে রেখে ৯টি শট নিয়ে ১টি গোল পায় ইকুয়েডর।

 টেক্সাসের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বল দখলের লড়াইয়ে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও প্রথম আক্রমণ করে ইকুয়েডর। ম্যাচের পঞ্চাদশ মিনিটে ময়েসেজ কালসেডোর বাড়ানো পাসে জেরেমি সারমিয়েন্তোর রুখে দেন এমিলিয়ানো মার্টিনেজ। পরক্ষণেই লক্ষ্যভেদ হয় কেন্দ্রি পায়েজের আরেকটি শট।

আর্জেন্টিনা ছন্দ-ছন্দে খেলে প্রথম আক্রমণটা শাণায় ম্যাচের ২৭তম মিনিটে। তবে নাহুয়েল মলিনার ক্রসে হেড দিয়েও জাল খুঁজে নিতে ব্যর্থ হন এনজো ফার্নান্দেজ। ৩৪তম মিনিটের মাথায় মেসির পাস থেকে শট নিয়েছিলেন এনজো। তবে প্রতিপক্ষের একজন খেলোয়াড়ের গায়ে লেগে সেটা লক্ষ্যচ্যুত হয়।

অবশেষে ৩৫তম মিনিটে এগিয়ে যায় আর্জেন্টিনা। কর্নার থেকে বল উড়িয়ে দিয়েছিলেন মেসি। ডি-বক্সের ভেতরেই মাথা ছুঁইয়ে সেটার দিক বদলে দেন ম্যাক অ্যালিস্টার। একদম মোক্ষম জায়গায় বল পেয়ে মাথার আলতো ছোঁয়ায় জাল খুঁজে নেন লিসান্দ্রো। বাকি সময়ে আর গোল না হওয়ায় এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা

 

বিরতির পর ভালো একটি সুযোগ মিস করেন লাউতারো। এদিকে আর্জেন্টিনা বলের দখলই পাচ্ছিলো না। পাসিং ফুটবলের মহড়া সাজিয়ে বসেছিল ইকুয়েডর। নিজেদের পায়ে বল রেখে আক্রমণে ওঠার চেষ্টা করে তারা। তেমনই একটি আক্রমণ থেকে পেনাল্টি পেয়ে যায় ইকুয়েডর।

ফ্রি-কিক থেকে উড়ে আসা বল ঠেকাতে গিয়ে হাতে লাগিয়ে দেন রুদ্রিগো ডি পল। রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে সুযোগটা কাজে লাগাতে পারলেন ইকুয়েডর অধিনায়ক ইনার ভ্যালেন্সিয়া। তার নেওয়া শট গোলপোস্টে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়।

 

এরপর এলোমেলো হয়ে খেলতে থাকে আর্জেন্টিনা।  এই সুযোগেই একের পর এক আক্রমণ করে যায় ইকুয়েডর। ফলাফল তারা পায় ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে। ৯১ মিনিটের মাথায় মিন্দার ক্রসে মাথা ছুইয়ে আর্জেন্টিনাকে ভয় পাইয়ে দেয়া গোলটি করেন জর্দি কাইসেডো। 

এই ম্যাচে মেসির খেলার সম্ভাবনা ছিল না বললেই চলে। তবুও আশার আলো দেখিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। শেষমেশ মাঠেও নামলেন আর্জেন্টাইন অধিনায়ক। দলকে এগিয়ে নিতেও সাহায্য করলেন। কর্নার থেকে তার ফ্রি-কিকে গোল করে প্রথমার্ধে দলকে এগিয়ে নেন লিসান্দ্রো মার্টিনেজ। 

ম্যাচে উত্তেজনা ছড়ালো বেশ। প্রথমার্ধে লিসান্দ্রো মার্টিনেজের গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারলো না ইকুয়েডর। ম্যাচ যখন উন্মাদনার তুঙ্গে, ঠিক তখনই শেষের দিকে দারুণ এক গোল করে ম্যাচ সমতায় নিয়ে আসেন ইকুয়েডরের কেভিন রুদ্রিগেজ।

আগেই জানা গিয়েছিল, কোপার এবারের আসরে কোয়ার্টার ও সেমি-ফাইনালে থাকছে না কোনো অতিরিক্ত সময়। ফলে ম্যাচ গড়ালো টাইব্রেকারে। তাতে আরেকবার অভিজ্ঞতার ভেলকি দেখালেন মার্টিনেজ। 

মেসি প্রথম শট মিস করতেই আর্জেন্টাইনদের চোখেমুখে হতাশা। কিন্তু আর্জেন্টিনার মার্টিনেজ আছেন যে!  ইকুয়েডরের হয়ে প্রথম শটটি নিতে আসেন অ্যাঞ্জেল মেনা। বামদিকে ঝাঁপিয়ে তার শট রুখে দেন মার্টিনেজ। পরের শটে অ্যালান মিন্দার শটও আটকে সমর্থকদের আনন্দে ভাসান এমি। 

নিকোলাস ওতামেন্ডির শটটা জালে জড়াতেই উল্লাসে ফেটে পড়লো পুরো গ্যালারি। উল্লাসে ফেটে পড়লেন লিওনেল মেসি। আরেকবার বীরত্ব দেখালেন এমিলিয়ানো মার্টিনেজ। তাঁর টানা দুই সেভে ভর করে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে কোপা আমেরিকার সেমিফাইনালে পা রাখলো আর্জেন্টিনা।

ইকুয়েডরের মিসের বিপরীতে টানা চার শটে গোল করে দলের জয় নিশ্চিত করেন জুলিয়ান আলভারেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, গনজালো মন্টিয়েল ও ওতামেন্ডি। তাতে একটি শট বাকি থাকতেই উল্লাসে মেতে ওঠে বিশ্ব চ্যাম্পিয়নরা।

 

 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *