শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

ক্রীড়াঙ্গনে আমরা কোন রাজনীতিকরণ দেখতে চাইনা: সাবেক অধিনায়ক আমিনুল হক

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, খেলাধুলাকে পুরোপুরি  ধ্বংসের হাত থেকে রক্ষা করতে   রাজনীতিকরণ বন্ধ করা গুরুত্বপূর্ণ।
 তিনি বলেন, গত ১৭ বছরে তারা রাজনীতিকরণের  বিপজ্জনক প্রভাব দেখেছেন, যা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে বিপর্যস্ত  অবস্থায় নিয়ে গেছে।
 মিরপুরস্থ  শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ  সাফ জয়ী বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক আমিনুল  সাংবাদিকদের বলেন,‘ আমি আপনাদের কথা দিচ্ছি, খেলাধুলার কোথাও কোন  রাজনীতিকরন করা হবেনা।  রাজনীতিকরন  খেলাধুলাকে কিভাবে ধ্বংস করে আমরা সেটা  গত ১৭ বছরে দেখেছি। আমরা স্বৈরাচারী আচরণ দেখেছি, আমরা চাইনা  আরেকটি স্বৈরাচার আসুক।’
 বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সকল পরিচালকের  পদত্যাগের দাবীতে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে  স্টেডিয়ামের বাইরে এক মানববন্ধন ও প্রতিবাদ সভায় যোগ দিয়ে এ সব কথা বলেন তিনি।
 আমিনুল বলেন,‘ক্রীড়াঙ্গন হচ্ছে সকল মানুষের  জায়গা। এখানে কোন দলের  মতামতের দরকার নেই।  আমরা যদি রাজনীতিকরণ এবং দালালি থেকে মুক্ত থাকতে পারি,ক্রিকেট বোর্ডসহ  প্রতিটি ফেডারেশনকে এমন ব্যক্তিদের দেখতে চাই যারা প্রকৃত সংগঠক এবং যারা খেলাধুলাকে ভালবাসে। আমি আপনাদের কথা দিচ্ছি কোন নির্দিস্ট দলকে অগ্রাধিকার দেওয়া হবেনা।’
বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন  বিসিবি গ্রাইন্ডস কমিটির সাবেক চেয়ারম্যান  রফিকুল ইসলাম বাবু, ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়শন অব বাংলাদেশের(কোয়াব) সাধারন সম্পাদক  দেবব্রত পাল, ক্রীড়া সংগঠক তারিকুল ইসলাম টিটু প্রমুখ।  বিক্ষোভ-মানববন্ধন শেষে তারা বিসিবি প্রধান নির্বাহি  নিজাম উদ্দিন চৌধুরির  সঙ্গে  সাক্ষাৎ করেন।
 বর্তমান বোর্ড পরিচালকদের স্বেচ্ছায়  পদত্যাগের  আহবান জানান তারা।
 তারা বলেন,‘সব কিছুরই  একটা সময় আছে, প্রকিয়া আছে। আমরা দাবী তুলেছি। আমরা বর্তমান পরিচালকদের সকলকে  স্বেচ্ছায় পদত্যাগ করা উচিত।  তাদের পদত্যাগের পর আমরা ক্রীড়া উপদেস্টার সঙ্গে  বসে নতুন কমিটি করব।’সূত্র: বাসস

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *