সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

মুসলিম পরিবার আগলে রেখেছে হিন্দু পরিবারকে

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ-ভারত সীমান্তের শূন্যরেখা থেকে মাত্র ২০০ মিটার দূরের একটি গ্রাম পিরোজপুর। গ্রামটিতে দুই শতাধিক মুসলিম পরিবারের বসবাস। তাদের সঙ্গেই মিলেমিশে আছেন পাঁচটি হিন্দু পরিবার। এই পরিবারগুলোকে বছরের পর বছর আগলে রেখেছে মুসলিমরাই। সুখে-দুঃখে, সময়-অসময়ে পারস্পারিক ভাতৃত্ববোধ নিয়ে জীবন-যাপন করছেন তারা। সীমান্তবর্তী এই গ্রামটিতে হিন্দু-মুসলিম কোনো ভেদাভেদ নেই। 

সাম্প্রদায়িক সম্প্রীতির এই গ্রামটি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়। পিরোজপুর গ্রামে সংখ্যায় একেবারে কম হলেও সাম্প্রদায়িক আক্রমণ বা রাজনৈতিক উত্তাপ কখনই স্পর্শই করেনি হিন্দু ধর্মালম্বীদের। মুসলিম পরিবারগুলোই আগলে রেখেছেন তাদের। 

শ্রীমতি অঞ্জলী নামে একগৃহবধূ বলেন, ‘আমরা হিন্দু-মুসলমান এক হয়ে গ্রামটিতে বসবাস করছি। মুসলিমদের কেউ আমাদেও ওপর কোনোভাবে অত্যাচার-অবিচার করে না। আমরাও তাদের সঙ্গে মিলেমিশে থাকি। এই গ্রামে আমরা খুবই ভালো আছি।’
 
একই গ্রামের সাবিত্রি রাণী বলেন, ‘আমরা তাদের (মুসলিম) সঙ্গে ভালভাবেই চলাফেরা করি। আমাদের মতো ভাল আর কেই নাই বোধহয়। আমরা খুবই ভাল আছি এ জায়গাতে। কোনো বিপদ হলে মুসলিমরা ঝাঁপিয়ে পড়ে। সব কিছুতেই দেখে আমাদের। কোনই অসুবিধা হয় না।’

 

শিল্পি আরা নামে এক গৃহবধূ বলেন, ‘আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। আমরা সীমান্ত এলাকায় বসবাস করছি ঠিকই, তারপরও আমাদের ভেতরে কোনো ভেদাভেদ নেই। সুখ-দুঃখে আমরা একেঅপরের পাশে দাঁড়াই।’ 

সম্প্রতি সারাদেশে সাম্প্রদায়িক হামলা, লুটপাটের অভিযোগ উঠেছে। কিন্তু পিরোজপুর গ্রামের হিন্দু পরিবারগুলো রয়েছেন নিশ্চিন্তে। জনপ্রতিনিধিরাও বলছেন এখানে ধর্মীয় কোনো ভেদাভেদ নেই। 

 

শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম বলেন, ‘সীমান্তবর্তী এলাকায় আমরা ভালই আছি। হিন্দু-মুসলিম এখানে কোনো ভেদাভেদ নেই। আমরা কখনোই তাদের নির্যাতন করেনি। কেউ কখনো তাদের নির্যাতন করেনি।’

দেশের অন্যান্য সীমান্তের মতো কড়া নজরদারি রয়েছে পিরোজপুর সীমান্তেও। বিজিবি কর্মকর্তারা বলছেন, কোনো সীমান্ত এলাকাতেই সাম্প্রদায়িক আক্রমণ হতে দেওয়া হবে না। কেউ চেষ্টা করলে, কঠোর হাতে দমন করা হবে। 

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘এই এলাকার যারা হিন্দু  আছেন, তাদের নিরাপত্তার দায়িত্ব আমরা নিয়েছি। এলাকায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় সে জন্য বিজিবি সজাগ রয়েছে।’

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *