শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

দুর্নীতি ও দুঃশাসনের কারণেই আ.লীগের পতন হয়েছে:আবু সাঈদের কবর জিয়ারত শেষে মির্জা ফখরুল 

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগ দেশে দুর্নীতি ও দুঃশাসনের সৃষ্টি করেছিল। এরই ফলশ্রুতিতে তাদের পতন হয়েছে।  আমাদের বর্তমান দায়িত্ব হলো, সব ফ্যাসিবাদের ষড়যন্ত্র রুখে দিয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা।’ 

 

বুধবার (১৪ আগস্ট) দুপুর ২টার দিকে রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামে কোটা সংস্কার আন্দোলন চলাকালে রংপুর বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত আবু সাঈদের কবর জিয়ারত শেষে তিনি এসব কথ বলেন। 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আন্দোলনে আবু সাঈদসহ যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। জনগণকে আহ্বান জানাবো কোনো চক্রান্তে পা দেবেন না। আপনারা চক্রান্ত রুখে দিয়ে অন্তর্বতীকালিন সরকারকে সহযোগিতা করবেন।’

তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সব শিক্ষার্থী শহিদ হয়েছেন, তাদের হত্যাকারীদের বিচার করতেই হবে। সেই সঙ্গে এতোদিন ধরে দুর্নীতি ও দুঃশাসন, গুম খুন যারা করেছেন, তাদের বিচারের মুখোমুখি করতে হবে। তাদের বিচার করতে পারলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে।’

এর আগে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবু সাঈদের কবর জিয়ারত করেন। তিনি আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং আর্থিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এরপর বিএনপি মহাসচিব জাফরপাড়া মাদরাসা মাঠে সম্প্রীতি সমাবেশে বক্তব্য রাখেন।

 

বিএনপি মহাসচিবের সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ, বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু ও আব্দুল খালেক, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির আহ্বায়ব সামসুজ্জামান সামু ও সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন প্রমুখ।

প্রসঙ্গত, আবু সাঈদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ১২তম ব্যাচের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন। গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। পরদিন তাকে দাফন করা হয়।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *