রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ- সেই আ.লীগ নেতা আটক

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪

বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরকে আটক করেছে পুলিশ। বুধবার (১৪ আগস্ট) ভোরে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়

 

সদর থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে আসা পুলিশের একটি দল, সদর থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে শহরের আমতলা পাড়ার নিজ বাসা থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরকে আটক করা হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে তাকে আটক করা হতে পারে বলে সূত্রে জানা গেছে। এর আগে, সোমবার রাতে জাহাঙ্গীর কবিরের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপের একটি ভিডিও ভাইরাল হয়।

আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, সোমবার রাতে শেখ হাসিনার সঙ্গে জাহাঙ্গীর কবিরের মুঠোফোনে কথা হয়। সেদিন ১৫ আগস্টে কর্মসূচি পালনের দিক-নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি। ফোনালাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ কারণেই হয়তো পুলিশ জাহাঙ্গীর কবিরকে আটক করেছে।

বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেন মন্টু মোল্লা বলেন, ‘শেখ হাসিনার সঙ্গে জাহাঙ্গীর কবিরের ফোনালাপের কারণে পুলিশ হয়তো তাকে আটক করেছে। নেতাকর্মীরা এখন গ্রেপ্তার আতঙ্কে আছেন। সেদিন ফোনালাপের ভিডিও ফেসবুকে প্রকাশ করা ঠিক হয়নি।’

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুর রহমান বলেন, ‘ঢাকা থেকে পুলিশের একটি দল জাহাঙ্গীর কবিরকে আটক করতে বরগুনায় আসে। আমরা তাদের সহযোগিতা করেছি।’

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *