শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

বেগম খালেদা জিয়ার বায়োপিক ‘আপসহীন’ মুক্তির বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন: অভিনেতা হেলাল খান

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বায়োপিক ‘আপসহীন’ মুক্তি দেওয়া হবে এমন খবরটি কে কোথা থেকে পেলো এ নিয়ে প্রশ্ন তুলেছেন হাসনরাজা খ্যাত অভিনেতা ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক হেলাল খান। তিনি বলেন, এ নিয়ে কোন কথাই হয়নি। আমিও জানি না। কারা অতিউৎসাহী হয়ে এমন নিউজ করালো তাদের উদ্দেশ্য   দুরভিসন্ধিমূলক বলে মনে হচ্ছে। 

অভিনেতা হেলাল খান আজ বুধবার রাতে আলাপকালে বলেন, ' আপসহীন '  বায়োপিক নির্মাণ নিয়ে গাজী মাজহারুল আনোয়ার ভাই আর আমি পরিকল্পনা করেছিলাম। এ নিয়ে ম্যাডাম বেগম খালেদা জিয়ার  সাথে আমাদের কথা হয়।  বিষয়টি প্রশংসা করেন। আমরা  কিছু কাজ করার পর ম্যাডামকে দেখাই।  তিনি তা দেখে কিছু কারেকশন দেন। ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে আমি গ্রেফতার হই। তাই কারেকশন করার কাজটি থমকে যায়।  তারপর আর কাজটি এগুইনি ৷তিনি জানান, চলচ্চিত্রটি  এখনও সমাপ্ত হয়নি। আর মুক্তি দেওয়ার বিষয়টি ভিত্তিহীন। এ নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি। গাজী মাজহারুল আনোয়ার ভাইয়ের পরিবারের সদস্যরাও এ বিষয়গুলো  অবগত নন। কারা এসব রটাচ্ছেন তা নিয়েই আমার বড় প্রশ্ন। 

অভিনেতা হেলাল খান বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি বায়োপিক' আপসহীন'  নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিলো। এটি পরিচালনার পরিকল্পনা করেন দেশবরেণ্য নির্মাতা গাজী মাজহারুল আনোয়ার। পরে নানা কারণে এটি আর এগুইনি।  স্বৈরাচারী  আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় এই কাজটি করা দুরূহ ছিলো। করাও যায়নি। একসময় দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমাগত অস্থির হয়ে উঠে।  ২০২২ সালে মারা যান গাজী মাজহারুল আনোয়ার ভাই। হেলাল খান  বলেন, বর্তমানে  দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ।   আমি তাঁর রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর কাছে দোয়া চাই।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *