মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায়

পানি বৃদ্ধি পাওয়ায় পদ্মার তীরবর্তী মানুষরা আতঙ্কে

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

উজানের ঢলে গত তিনদিন ধরে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে ১ দশমিক ৩৩ মিটার পানি বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে জেলার মহানন্দা ও পূনর্ভবা নদীতেও বাড়ছে পানি। নতুন করে পানি বৃদ্ধি পাওয়ায় পদ্মার তীরবর্তী মানুষরা আতঙ্কে রয়েছেন।

স্থানীয়রা বলছেন, এবার পানি বৃদ্ধিতে বন্যার আতঙ্ক না থাকলেও নদী ভাঙনের শঙ্কা আছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীতে পানি বাড়লেও তা বিপৎসীমর অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। 

খোঁজ নিয়ে জানা গেছে- গত সপ্তাহে পদ্মার পানি চাঁপাইনবাবগঞ্জের সদরের দুটি ও শিবগঞ্জ উপজেলার চারটি ইউনিয়নের নিম্নাঞ্চলে ঢুকে পড়ায় অনেক মানুষ পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছিলেন। তখন অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পাওয়ায় নদী তীরবর্তী মানুষ বন্যা আতঙ্কে দিন পার করছিলেন। এর কিছুদিন পরই পদ্মার পানি কমতে শুরু করে। এরপর আবারও পদ্মা নদীতে পানি বাড়তে শুরু করেছে। 

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পরীসংখ্যান মতে – পদ্মা নদীতে গত ৩ দিনে পানি বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৩৩ মিটার। বর্তমানে নদীটিতে পানির স্তর রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৮৫ মিটার। পানি উন্নয়ন বোর্ড থেকে পদ্মা নদীর বিপৎসীমা ধরা হয়েছে ২২ দশমিক ০৫ মিটার। ফলে নদীটিতে বিপৎসীমা থেকে ১ দশমিক ২০ মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। 

পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় জেলার আরও দুটি নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। এরমধ্যে মহানন্দা নদীতে গত চার দিনে পানি বৃদ্ধি পেয়েছে ২১ সেন্টিমিটার। বর্তমানে নদীটিতে পানির স্তর রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ২৫ মিটার। পানি উন্নয়ন বোর্ড মহানন্দা নদীর বিপৎসীমা ধরেছে ২০ দশমিক ৫৫ মিটার। পূনর্ভবা নদীতে গত চার দিনে পানি বৃদ্ধি পেয়েছে ৩৬ সেন্টিমিটার। বর্তমানে নদীটিতে পানির স্তর রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৮৪ মিটার। পানি উন্নয়ন বোর্ড মহানন্দা নদীর বিপৎসীমা ধরেছে ২১ দশমিক ৫৫ মিটার। 

শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের চরলক্ষ্মীপুরের বাসিন্দা বশির আহমেদ বলেন, ‘কিছুদিন আগে অস্বাভাবিকভাবে পদ্মা নদীতে পানি বাড়ায় আমাদের চতুর্মুখী ভোগান্তিতে পড়তে হয়েছিল। যেভাবে পানি বেড়েছিল, ঠিক একইভাবে পানি কমে গেলে মানুষ ভোগান্তি থেকে মুক্তি পায়। এখন আবার নদীতে পানি বাড়ছে।’ 

অপর বাসিন্দা মুনিরুল ইসলাম বলেন, ‘পদ্মা নদীতে পানি বাড়লে স্রোতের বেগ বেড়ে যায়। স্রোতের কারণে নদীতে ভাঙন দেখা দেয়। ফলে অনেক মানুষ ভিটামাটিসহ আবাদি জমি হারিয়ে নিঃস্ব হয়ে যান।’ 

তিনি আরও জানান, ‘প্রায় প্রতিবছরই এমন প্রতিকূলতার মধ্যে দিয়ে পদ্মার তীরবর্তী বাসিন্দাদের পার হতে হয়। এখন যেভাবে পানি বাড়ছে বন্যা আশঙ্কা নেই ঠিকই তবে, ভাঙন আতঙ্ক স্পষ্ট হচ্ছে আমাদের কাছে।’ 

 

পাঁকা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, ‘পদ্মা নদীতে পানি বাড়লে প্রায় সময় ভাঙন দেখা দেয়। এবারও ভাঙন আশঙ্কা করছে নদী তীরবর্তী মানুষজন।’

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) কাওছার আলী বলেন, ‘কয়কদিন ধরে পদ্মাসহ জেলার আরও দুটি নদী মহানন্দা ও পূনর্ভবায় পানি বাড়ছে। এখনো নদীগুলোর পানি বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।’ 

 

ভাঙনের আশঙ্কা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নদীর ওপারে কিছু এলাকায় ভাঙনের খবর শুনেছি। নদীর তীরবর্তী মানুষের খোঁজখবর নিয়ে দুর্ভোগ লাঘবে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড।’

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *