শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

নেই শুধু আবরার

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ। বাবার চেয়ে মাকেই বেশি ভালোবাসতেন। সবকিছু শেয়ার করতেন মায়ের সাথে। সুযোগ পেলেই ক্যাম্পাস ছেড়ে চলে যেতে মায়ের সান্নিধ্যে। মা ছিলেন ছেলের জন্য পাগল। দূরে থাকলে ক্ষণে ক্ষণে ফোন দিয়ে খোঁজ খবর নিতেন। দুই ছেলে আর স্বামীকে নিয়ে সুখের সংসার ছিল রোকেয়া খাতুনের।

 

কিন্তু সেই সুখ দীর্ঘস্থায়ী হয়নি। চার বছর আগে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় উত্তপ্ত হয় বুয়েট ক্যাম্পাস। সর্বত্র নিন্দার ঝড় ওঠে। সেই সময় আরবারকে নির্যাতনের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেই ছবিগুলো এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ায়। আবরারের সেই ছবিগুলো দেখলে মা আর শান্ত থাকতে পারেন না। কান্নায় ভেঙে পড়েন। হয়ে পড়েন অসুস্থ।

এই অসুস্থতার মাঝেও রেখে যাওয়া জিনিসপত্রগুলো সাজিয়ে রেখেছেন। আবরার যেভাবে রেখে গিয়েছিল। সেই সাজানো গোছানো ঘরে এখন শুধু আবরার নেই।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় চকবাজার থানায় হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা। ওই মামলার রায়ে ২০২১ সালের ৮ ডিসেম্বর বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় ট্রাইব্যুনাল। মামলাটি এখন উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায়।

আবরারের বাবা বরকতুল্লাহ জানান, কিছুদিন ধরে আবরারের মা খুব বেশি অসুস্থ। ছেলের কথা মনে করে প্রায় সে কান্না করে। বুধবার ফেসবুকে কে যেন আবরারকে নির্যাতনের একটি ছবি দেখিয়েছে। সেটা দেখে আবারও কান্নাকাটি করছে। মায়ের মন তো সব আবরারের স্মৃতির কথা মনে করে।

তিনি বলেন, নিম্ন আদালত থেকে আমরা যে রায় পেয়েছি তাতে সন্তুষ্ট আছি। উচ্চ আদালত যেন সেই রায় বহাল রাখেন সেই প্রত্যাশা করছি।

আবরারের মা রোকেয়া খাতুন বলেন, আমার একটাই চাওয়া যারা ঘটনার সাথে জড়িত তাদের যেন শাস্তিটা কার্যকর হয়। ওরা কিন্তু জেলে আছে, ইচ্ছে করলে ওদের বাবা-মা সন্তানকে দেখতে যেতে পারছে। কথা বলতে পারছে। কিন্তু আজকে আমি চারটি বছর সবকিছু থেকে বঞ্চিত হয়ে আছি। আবরার আমাকে আম্মু বলে ডাকে না। আমার বুকটা হাহাকার করে।

তিনি বলেন, আমার ছেলের সাথে যারা পড়ালেখা করতো আজকে তারা চাকরি করছে, বিয়ে করেছে। অনেকের বাচ্চাও হয়েছে। আর আমার ছেলেটাকে ওরা বিনা দোষে কি নির্মমভাবে পিটিয়ে হত্যা করলো। শুধুমাত্র ওদের জন্য আজকে আমি সব কিছু থেকে বঞ্চিত। আবরারের সমবয়সী কাউকে দেখলে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে, হু হু করে কেঁদে ওঠে।

 

রোকেয়া খাতুন বলেন, আবরার ছাড়া কেমন আমার জীবন চলছে এটা আমি টের পাচ্ছি। এটা বলে বোঝানো সম্ভব না। একজন মা তার সন্তান ছাড়া পৃথিবীটাকে অন্ধকার দেখে। সন্তানের সাথে পৃথিবীর কোনো বস্তুর তুলনা করা যায় না। বেঁচে আছি কোনোরকম। মনে হয়, দুনিয়ার সবকিছু দিয়ে যেন শান্তি ফিরে আসবে না। আমার দুই পাশে সব সময় ওরা দুই ভাই থাকতো। ওরাই আমার ছিলো পৃথিবী।

তিনি বলেন, আবরারের মৃত্যু হয়েছে ঠিক, কিন্তু ওর আসবাবপত্র রয়েছে আগের মতো। সে যে ঘরে পড়তো, ঘুমাতো, টিভি দেখতো সবকিছু আগের মতো আজও আছে, শুধু আবরার নেই। তার পোশাক- আশাক সব যত্ন করে তুলে রেখেছি আমি। আমি যতদিন বেঁচে থাকবো আবরার স্মৃতি ওইভাবে থাকবে। আমি মরে যাওয়ার পরে যে যা করে করুক, আমি তো তখন আর দেখতে আসবো না।

 

 ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ। ওই বছরের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর (দক্ষিণ) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ওয়াহেদুজ্জামান।

২০২০ সালের ১৫ সেপ্টেম্বর ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। ২০২১ সালের বছর ৮ ডিসেম্বর আবরার হত্যা মামলায় ২০ আসামিকে মৃত্যুদণ্ড এবং পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন ঢাকার তৎকালীন এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান।

 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *