রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

বাংলাদেশ পারমাণবিক হুমকির বিরুদ্ধে সিদ্ধান্তমূলক যৌথ পদক্ষেপের আহ্বান

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ পারমাণবিক হুমকির বিরুদ্ধে সিদ্ধান্তমূলক যৌথ পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

আজ মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৯তম অধিবেশনের প্রথম কমিটিতে কৃষি, স্বাস্থ্যসেবা এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের পক্ষে কথা বলার সময় পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এ আহ্বান জানান।

আজ এখানে পাওয়া এক বার্তায় বলা হয়, পররাষ্ট্র সচিব তার ভাষণে বিশ্ব শান্তি ও নিরাপত্তার প্রয়োজনীয়তা তুলে ধরে সাধারণ ও সম্পূর্ণ নিরস্ত্রীকরণে বাংলাদেশের অটল অঙ্গিকারের কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করার জন্য সমস্ত রাষ্ট্রের অবিচ্ছেদ্য অধিকারের ওপর জোর দেন এবং এর অপব্যবহার রোধ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

তিনি জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো উদীয়মান প্রযুক্তি ব্যবহারেরও আহ্বান জানান, যাতে সংঘাতের পরিবর্তে শান্তির প্রচার করা যায়।
ইউএনজিএ’র ’৭৯তম অধিবেশনের দ্বিতীয় কমিটিতে ভাষণ দেওয়ার সময়, পররাষ্ট্র সচিব ‘ভবিষ্যতের চুক্তি’র লক্ষ্য অর্জনে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

তিনি তার বক্তব্যে বিশ্বব্যাপী আর্থিক ব্যবস্থার ব্যাপক সংস্কার, বিশেষ করে সার্বভৌম ঋণ কৌশল এবং শক্তিশালী জলবায়ু কর্মসূচির মূল ক্ষেত্রগুলোর ওপর আলোকপাত করেন।
জসিম তারুণ্য নির্ভর সমাধান, প্রযুক্তিগত বিনিয়োগ এবং মানব পুঁজি উন্নয়নের মাধ্যমে অবৈধ আর্থিক প্রবাহ চিহ্নিতকরণ, অর্থনৈতিক বৈচিত্র্যকরণ, এবং স্থিতিস্থাপকতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

ইউএনজিএ-তে বাংলাদেশের এই আবেদন টেকসই উন্নয়ন, ন্যায়সঙ্গত অর্থনৈতিক কাঠামো এবং শান্তি-ভিত্তিক প্রযুক্তিগত অগ্রগতির দ্বারা চালিত একটি নিরাপদ ও সমৃদ্ধ বিশ্বের বৃহত্তর দৃষ্টিভঙ্গির প্রতিফলন।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *