বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

দুর্গাপূজা যেন দেশের মানুষ নির্বিঘ্নে পালন করতে পারেন সেজন্য অন্তবর্তী সরকার কাজ করে যাচ্ছে: আসিফ মাহমুদ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪

আজ খুলনা মহানগরীর গল্লামারীর হরিচাদ ঠাকুর মন্দির পরিদর্শন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, ‌‘দুর্গাপূজা যেন দেশের মানুষ নির্বিঘ্নে পালন করতে পারেন সেজন্য অন্তবর্তী সরকার কাজ করে যাচ্ছে। নতুন বাংলাদেশে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে কেউ ব্যবহার করতে পারবে না। সেটি নিশ্চিত করার জন্য আমরা যতদিন আছি কাজ করে যাব।’ 

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে খুলনা মহানগরীর গল্লামারীর হরিচাদ ঠাকুর মন্দির পরিদর্শন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরে উপদেষ্টা নগরীর বাগমারা গোবিন্দ মন্দির পরিদর্শন করেন। 

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘খুলনায় দুর্গাপূজা আনন্দের সঙ্গে পালন করা হচ্ছে। আমরা সারা দেশের ক্ষেত্রেও এটি চাই। ইতোপূর্বে ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে, মানুষের মধ্যে ধর্মীয় বিভেদ উসকে দিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল স্বার্থ হাসিলের চেষ্টা করেছে। আমরা দায়িত্বে আসার সঙ্গে সঙ্গে বলেছি, এখন থেকে বাংলাদেশে এটা হতে দেওয়া হবে না।’

 

তিনি আরও বলেন, ‘ছাত্র-জনতার রক্তের নিবিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেখানে সব ধর্মের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করবে।’ 

 

চট্টগামের একটি পূজা মণ্ডপের সাংস্কৃতিক অনুষ্ঠানে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা এবং সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে সোনার মুকুট চুরি যাওয়া ঘটনা উল্লেখ করে এই উপদেষ্টা বলেন, ‘ইতোমধ্যে প্রশাসন দোষীদের আটক করেছে। তাদের বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।’

 

সাংবাদিকরা খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম সংস্কার করে বিপিএলসহ বিভিন্ন টুর্নামেন্টের আয়োজনের ব্যপারে দৃষ্টি আকর্ষণ করলে আসিফ মাহমুদ বলেন, ‘শুধু আবু নাসের স্টেডিয়াম নয়, দেশের সব স্টেডিয়াম খেলার উপযোগী করে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা হবে।’ 

এসময় খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার মুন্ডু, প্রশাসনের কর্মকর্তা ও মন্দির কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাতক্ষীরা যাওয়ার পথে খুলনার দুইটি পূজা মণ্ডপ পরিদর্শন করেন। আগামীকাল শনিবার তিনি সাতক্ষীরার কয়েকটি উপজেলার পূজা মণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় করবেন।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *