মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে ঘোষণা করার পাশপাশি সরকারি ছুটি পুনর্বহালের দাবি বিএনপি’র

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৭ নভেম্বরের সরকারি ছুটি পুনর্বহালের দাবি জানিয়েছে।

বিএনপি’র  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়ে বলেন, ‘৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে ঘোষণা করার পাশপাশি ওইদিনের সরকারি ছুটি পুনর্বহাল করতে হবে।’

তিনি বলেন, ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা এবং জিয়াউর রহমানের নেতৃত্বে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন, মুক্ত অর্থনীতি ও  মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ৭ নভেম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই দিনে বাংলাদেশ আধিপত্যবাদ থেকে বেরিয়ে এসেছিল। তাই এ দিনটিকে নতুন প্রজন্মের সামনে নিয়ে আসতে হবে।

তিনি সংবাদ সম্মেলন থেকে দ্রুততম সময়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্দিষ্ট সময় ঘোষণা করার ব্যাপারেও  অন্তর্বর্তী সরকারের কাছে  দাবি জানান।

এর আগে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। 

দলের পক্ষে থেকে জানানো হয়, যৌথ সভায় সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, বিভাগীয় সাংগঠনিক ও সহসাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র নেতা, ঢাকা বিভাগের সব মহানগর ও জেলার সভাপতি, আহবায়ক, সাধারণ সম্পাদক, সদস্য সচিব এবং  ঢাকায় অবস্থানকারী কেন্দ্রীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, আহ্বায়ক ও সাধারণ সম্পাদক, সদস্য সচিবরা উপস্থিত ছিলেন।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *