বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

২০২৬ বিশ্বকাপ খেলবো কিনা এখনও জানি না: লিওনেল মেসি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪

লিওনেল মেসির হাত ধরেই ৩৬ বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অপেক্ষার অবসান ঘটেছিল। তাতে মেসিও বৃত্ত ভরাট করেন। পান তার বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের পূর্ণতা। আর্জেন্টিনার কোচ, সতীর্থ ও ভক্ত-সমর্থকরা চাচ্ছেন মেসি আরও একটি বিশ্বকাপ খেলুক। অর্থাৎ ২০২৬ বিশ্বকাপ খেলে তারপর আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে ভিন্ন কিছু ভাবুক।

 

২০২২ সালের পর থেকে এখন পর্যন্ত মেসি যে প্রশ্নটি সবচেয়ে বেশিবার শুনেছেন সেটি হলো- ২০২৬ বিশ্বকাপেও খেলবেন কিনা? বৃহস্পতিবারও (৩১ অক্টোবর) যথারীতি তাকে একই প্রশ্ন করা হয় তাকে।

জবাবে তিনি বলেছেন, ‘আসলে আমি এখনও জানি না যে ২০২৬ বিশ্বকাপ খেলবো কিনা। এ বিষয়ে আমাকে প্রচুর প্রশ্ন শুনতে হয়। বিশেষ করে আর্জেন্টিনায়। আমি এই বছরটি ভালোভাবে শেষ করতে চাই। এরপর ভালো একটি প্রাক-মৌসুমের মাধ্যমে পরের বছরটি শুরু করতে চাই। অনেক ভ্রমনের কারণে গেল বছর যেটা হয়নি আমার ক্ষেত্রে।’

‘এরপর আমি আসলে দেখবো যে কেমন খেলছি এবং কেমন অনুভব করছি। ২০২৬ বিশ্বকাপের খুব কাছে আমরা। আবার বলা যায় এটি শুরু হতে অনেক সময় বাকিও। ফুটবলে আসলে এই সময়ের মধ্যে অনেক কিছু ঘটতে পারে। আমি অবশ্য খারাপ কিছু ভাবছি না। খুব সাধারণভাবে একটার পর একটা দিন কাটিয়ে দিতে চাচ্ছি। এর বাইরে গিয়ে আর কিছু ভাবতে চাচ্ছি না।’ যোগ করেন মেসি।

 

২০২৬ ফুটবল বিশ্বকাপ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে। ম্যাচ থাকবে ইন্টার মায়ামির মাঠ হার্ড রক স্টেডিয়ামেও। যেখানে খেলে মেসি ২০২৪ কোপা আমেরিকা জিতেছিলেন আর্জেন্টিনার হয়ে। চেনা মাঠ ও চেনা পরিবেশে মেসি কি আরও একটি বিশ্বকাপে মাঠ মাতাবেন? উত্তরটা মেলাতে সময়ের অপেক্ষায় থাকতে হবে।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *