রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র নাটকের প্রদর্শনী বন্ধের কারণ জানালেন ডিজি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় বিক্ষোভের মুখে বন্ধ হয়ে যায় ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী। শনিবার (২ নভেম্বর) নাট্যদল দেশ নাটকের প্রদর্শনী চলাকালে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নাটক বন্ধের নির্দেশ দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ। তারপর থেকে বিষয়টি নিয়ে দারুণ চর্চা চলছে নানা মহলে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন তিনি।

 

রোববার (৩ নভেম্বর) সকালে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নাটকের প্রদর্শনী বন্ধ প্রসঙ্গে ড. সৈয়দ জামিল আহমেদ জানান, দর্শকদের নিরাপত্তার কথা ভেবে উদ্ভূত পরিস্থিতিতে নাটক বন্ধ করতে হয়েছিল তাকে।

জানা গেছে, দেশনাটকের সিনিয়র সদস্য এহসানুল আজিজ বাবু ছাত্র আন্দোলনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্র আন্দোলন বিরোধী পোস্ট দেওয়ায় ক্ষিপ্ত হয়ে এমনটা করেছেন তারা। মূলত আওয়ামী দোসরদের বিশৃঙ্খলার কারণেই নাটকের প্রদর্শনী বন্ধ করতে বাধ্য হন শিল্পকলার ডিজি।

 

ড. সৈয়দ জামিল আহমেদ বলেন, ‘সংস্কৃতি চর্চার জন‍্য এমন পরিস্থিতি শঙ্কার। তবে, সংস্কৃতি চর্চার আন্দোলন অব‍্যাহত রাখার যুদ্ধের ছোট একটি অংশে হেরে গেলেও যুদ্ধ এখনো অনেক বাকি। বৃহত্তর সেই যুদ্ধে জয়লাভের আশা প্রকাশ করছি।’

 

সংবাদ সম্মেলনে দর্শক ও সংস্কৃতি কর্মীদের পাশে থাকার আহ্বান জানান ডিজি ড. সৈয়দ জামিল আহমেদ। এছাড়া দায়িত্ব নেওয়ার পর গত দুই মাসে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তার বর্ণনাও দেন তিনি।

 

গতকাল শনিবার, ফেসবুকে নাট্যদলের সদস্য বাবুর ছাত্র আন্দোলন বিরোধী পোস্টকে কেন্দ্র করে তার প্রতি ক্ষুব্ধ ছিলেন আন্দোলনকারীরা। তাই তার নাটক মঞ্চায়িত হচ্ছে এমন খবরে শিল্পকলার বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এক পর্যায়ে নাটক বন্ধের দাবি জানান বিক্ষুব্ধরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নাটক বন্ধের নির্দেশ দিতে বাধ্য হন শিল্পকলা একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *