রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

শহীদদের নামে হবে দুই শতাধিক স্টেডিয়াম: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

জুলাই-অগাস্ট অভ্যুত্থানে 'শহীদদের' নামে উপজেলা পর্যায়ে ২২০টির বেশি স্টেডিয়াম স্থাপন হচ্ছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ স্টেডিয়ামগুলো স্থাপনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন এ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার সকালে জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নির্মিত 'শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠের' উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

 

আগামী ২০২৫ সালের পাঠ্যবইতে জুলাই-অগাস্ট অভ্যুত্থান নিয়ে একটি অধ্যায় সংযোজন করা হচ্ছে এবং যেখানে শহীদদের স্মৃতিকথা লেখা থাকবে বলেও জানান উপদেষ্টা।

এছাড়া পরবর্তী বছরের পাঠ্যবইতে যেন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের 'বীরত্বপূর্ণ' স্মৃতিগুলোকে যথাযথভাবে তুলে ধরার প্রচেষ্টা শিক্ষা মন্ত্রণালয় নিচ্ছে বলেও জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েরও দায়িত্বপ্রাপ্ত এই উপদেষ্টা।

আসিফ মাহমুদ বলেন, "আমাদের ২২০টির অধিক উপজেলা স্টেডিয়াম হবে। আমরা একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছি প্রত্যেকটা স্টেডিয়ামের নামই সেই উপজেলায় আমাদের যারা শহীদরা রয়েছেন তাদের নামে হবে।

 

 

 

 

 

"আমরা এই উদ্যোগটা নিচ্ছি কেন না আমরা চাই যারা জীবন দিয়ে এক সীমাহীন ফ্যাসিবাদ থেকে আমাদের মুক্ত করেছে, যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, দেশ পুনর্গঠনের স্বপ্ন দেখছি, রাষ্ট্র সংস্কারে সবাই অংশগ্রহণের সুযোগ পাচ্ছি তাদেরকে যেন আমরা কখনও ভুলে না যাই, বাংলাদেশ কখনও ভুলে না যায়। সেটা নিশ্চিত করার জন্য আমরা এই ক্ষুদ্র প্রয়াস নিচ্ছি।"

কুষ্টিয়ার জেলা স্টেডিয়ামের নাম 'আবরার ফাহাদ স্টেডিয়াম', টাঙ্গাইল জেলা স্টেডিয়ামের নাম জুলাই-আগস্ট অভ্যুত্থানে টাঙ্গাইলের পুলিশের গুলিতে নিহত 'শহীদ' মারুফের নামে করা হয়েছে বলেও জানান তিনি।

 

কোটা সংস্কার আন্দোলনে গত ১৮ জুলাই (বৃহস্পতিবার) ধানমন্ডিতে গুলির আঘাতে নিহত হন রেসিডেনসিয়াল মডেলে কলেজের একাদশ শ্রেণির ছাত্র ফারহান ফাইয়াজ। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

তার নামে বিশ্ববিখ্যাত মার্কিন স্থপতি লুই ইসাডোর কান বা লুই আই কানের ডিজাইন করা জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য নতুন করে নির্মিত এ খেলার মাঠের উদ্বোধন করা হল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহ্।

 

 

 

 

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন 'শহীদ' ফারহান ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম ভুঁইয়া ও মা ফারহানা দিবা।

লুই আই কানের নকশায় খেলের মাঠ স্থাপনে 'বাধা'

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সচিবালয়ের সচিব ড. মো. আনোয়ার উল্ল্যাহ্ বলেন, "কে জানত যে কাজটি আমরা ১২ বছর আগে শুরু করার চেষ্টা করেছিলাম, সেই দিনটি আমরা আজকে পেয়েছি, এই মাঠটি আমরা পেয়েছি।

"আমি নিজেও আমার একমাত্র প্রতিবন্ধী সন্তানের বাবা। আমি খুব বেশি দিন হয় নাই জাতীয় সংসদ সচিবালয়ে এসেছি। তবে আমি এসেই পিডি মহোদয়কে বলেছিলাম, কোনো অবস্থাতেই ১৫ তারিখের পরে কাজ না করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার উপস্থিতিতে ১৬ তারিখ মাঠটি উদ্বোধন করতে হবে। দীর্ঘদিনের লালিত স্বপ্নটি আজকে বাস্তবায়িত হয়েছে।"

তিনি আরও বলেন, "লুই আই কানের এই জায়গাটায় যখন কাজ করা শুরু হয়েছিল তখন প্রচুর বাধা এসেছিল। আমি নিজেও এটার সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম, না এখানে করতেই হবে।"

সাভারে ১১ একর জায়গায় বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য পূর্ণাঙ্গ ক্রীড়া কমপ্লেক্স প্রতিষ্ঠা করা হচ্ছে বলেও অনুষ্ঠানে জানান আনোয়ার উল্ল্যাহ্।

পাঠ্যবইয়ে জুলাই-অগাস্টের গণঅভ্যুত্থান নিয়ে অধ্যায়

 

 

 

 

অনুষ্ঠানে 'শহীদ' ফারহান ফাইয়াজের বাবা শহিদুল ইসলাম ভুঁইয়া ও বোন সায়মা ইসলাম ফারিন জুলাই-অগাস্টের অভ্যুত্থান ও 'শহীদদের বীরত্ব' নিয়ে পাঠ্যবইতে একটি অধ্যায় অন্তর্ভুক্ত করার দাবি জানান।

প্রধান অতিথির বক্তব্যেউপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “আমার জানা মতে আমাদের ২০২৫ এর যে পাঠ্যপুস্তক আসছে… যদিও খুব সময় স্বল্পতার কারণে অন্তর্ভুক্তিটা হয়তো এতটা দৃশ্যমান করা সম্ভব হবে না কিন্তু একটা চ্যাপ্টার জুলাই গণঅভ্যুত্থান নিয়ে থাকবে, যেখানে আমাদের শহীদদের স্মৃতি কথা লেখা থাকবে।

"আমাদের পরিকল্পনা আছে পরবর্তী বছরের যে পাঠ্যপুস্তক সেখানে যেন জুলাই গণঅভ্যুত্থান আমাদের পরবর্তী প্রজন্ম শিখতে পারে, পড়তে পারে সেজন্য যথাযথভাবে স্টোরিগুলোকে, স্মৃতিগুলোকে আমরা তুলে ধরতে পারি সে প্রচেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের রয়েছে।"

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *