শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া’র সাথে প্রধান উপদেষ্টার কুশল বিনিময়

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে আজ বৃহস্পতিবার  (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসস্থ সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ গ্রহণ করেছেন।

গত এক যুগের মধ্যে এই প্রথম ‘সশস্ত্র বাহিনী দিবস’র সংবর্ধনা অনুষ্ঠানে তিনি অংশ নিলেন। এর আগে বেগম খালেদা জিয়া সর্বশেষ ২০১২ সালের সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এ সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধাানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে কুশল  বিনিময় করেছেন। বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়ও ড. আবদুল মঈন খানসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছে তাঁর আসন গ্রহণের পর প্রধান উপদেষ্টা সেখানে আসেন এবং কুশল বিনিময় করেন।

এর আগে বেগম খালেদা জিয়া ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে বিকাল সাড়ে ৩ টার দিকে তাঁর গুলশানের বাসভবন ‘ফিরেজা’ থেকে রওনা দেন এবং বিকেল প্রায় পৌনে ৪ টার দিকে সেনাকুঞ্জে পৌঁছেন।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে পৌঁছলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান তাঁকে অভ্যর্থনা জানান।

এদিকে, বিএনপি’র মিডিয়া সেল চেয়ারপার্সনের একান্ত সচিবের বরাত দিয়ে গত মঙ্গলবার (১৯ নভেম্বর-’২৪)  গণমাধ্যমকে জানান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ ‘সশস্ত্র বাহিনী দিবস’ উপলক্ষে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও  জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দসহ বিএনপি’র মোট ২৬ জন নেতাকে আমন্ত্রন জানায়। 

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ দাওয়াত পত্র পৌঁছে দেওয়া হয়। চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার এ দাওয়াত পত্র গ্রহণ করেন।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *