বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা

ক্ষুধা-দারিদ্রের বিরুদ্ধে বৈশ্বিক জোটের মর্যাদাপূর্ণ সদস্য হলো বাংলাদেশ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

ক্ষুধা ও দারিদ্র মোকাবেলায় সদ্য চালু হওয়া ‘গ্লোবাল অ্যালায়েন্স অ্যাগেইনস্ট হাঙ্গার অ্যান্ড পোভার্টি’র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ক্ষুধা ও দারিদ্র্যের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালনকারী দেশ বাংলাদেশ। ব্রাজিলের সভাপতিত্বে ১৮ নভেম্বর রিও ডি জেনেরিও’তে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে এই জোটের সূচনা হয়।

উদ্বোধনী সদস্য হিসেবে জোটটির মর্যাদাপূর্ণ বোর্ড অব চ্যাম্পিয়ন্সের অন্যতম দেশ হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করা হয়েছে।

ব্রাজিলস্থ বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ সালের ১৫ নভেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জি২০ সোশ্যাল সামিটে ন্যায়সঙ্গত ও টেকসই উন্নয়নের জন্য বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরে একটি অনুপ্রেরণামূলক ভিডিও ভাষণে তাঁর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ভিডিও বার্তায় প্রফেসর মুহাম্মদ ইউনূস  বৈশ্বিক অভীষ্ট অর্জনের লক্ষ্যে তাঁর ‘ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস’র দৃষ্টিভঙ্গি বর্ণনা করেন। দেশ, আন্তর্জাতিক সংস্থা ও এনজিওসহ ১৪৮ সদস্যের এই যুগান্তকারী জোট ২০৩০ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্য দূর করার উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে একত্রিত হয়েছে। 

আর্থিক সহায়তা ও স্কুলের খাবার কর্মসূচির মতো প্রমাণিত কৌশলগুলোর ওপর আস্থাশীল জোটটি বিশ্বব্যাপী অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও মানব মর্যাদা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। এই জোটে বাংলাদেশের নেতৃত্বের ভূমিকা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে তার জোরালো কূটনীতি ও অটল অঙ্গীকারের প্রমাণ।

এর আগে, নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ ২০২৪ সালের ১১-১২ অক্টোবর ব্রাসিলিয়াতে নারী ক্ষমতায়ন বিষয়ক জি২০ মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। তার অংশগ্রহণ লিঙ্গ সমতা ও অন্তর্ভুক্তিমূলক নীতি উন্নয়নে বাংলাদেশের প্রতিশ্রুতিকে আরো শক্তিশালী করেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জি-২০ সভাপতি রাষ্ট্র ব্রাজিল এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু বাংলাদেশকেই নারী ক্ষমতায়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক ওয়ার্কিং গ্রুপে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানায়। এছাড়াও ব্রাজিল প্রভাবশালী জি২০ ফোরামের অধীনে দারিদ্র্য ও ক্ষুধার বিরুদ্ধে টাস্ক ফোর্সে যোগদান করার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানায়। 

জি২০ কাঠামোর অধীনে দারিদ্র্য ও ক্ষুধার বিরুদ্ধে এ টাস্কফোর্সে বাংলাদেশের অন্তর্ভুক্তি বৈষম্য হ্রাস ও টেকসই অংশীদারিত্ব গড়ে তুলতে বৈশ্বিক কৌশল গঠনে দেশটির ভূমিকাকে আরও জোরালো করে তোলে।

বোর্ড অফ চ্যাম্পিয়নস-এর সদস্য হিসেবে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্য দূর করার লক্ষ্যে এ বৈশ্বিক জোটের রূপান্তরমূলক লক্ষ্যগুলোর নেতৃত্ব ও বাস্তবায়নের জন্য একটি কৌশলগত প্ল্যাটফরম অর্জন করেছে।

ব্রাজিলস্থ বাংলাদেশ দূতাবাস এই প্রক্রিয়ায় ও জি-২০ কাঠামোর মধ্যে বাংলাদেশের অর্জনের স্বীকৃতি নিশ্চিত করে, দক্ষিণ আমেরিকায় বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানকে উন্নীত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দারিদ্র্য ও ক্ষুধার বিরুদ্ধে এই বৈশ্বিক জোটের গুরুত্বপূর্ণ স্বীকৃতি, বাংলাদেশের ক্রমবর্ধমান প্রভাব ও সংকটময় বৈশ্বিক সমস্যা মোকাবিলায় তার অবিচল প্রতিশ্রুতির প্রতিফলন। এ বৈশ্বিক জোটের নেতৃত্বে টেকসই সমাধান ও উন্নয়নের জন্য বাংলাদেশ কার্যকর বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *