রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

ফলো-অন এড়িয়েছে সফরকারী বাংলাদেশ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

মোমিনুল হক ও জাকের আলির হাফ-সেঞ্চুরির পর লোয়ার-অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ফলো-অন এড়াতে পেরেছে সফরকারী বাংলাদেশ। 

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৪৫০ রানের জবাবে তৃতীয় দিন শেষে ৯ উইকেটে ২৬৯ রান করেছে বাংলাদেশ। ১ উইকেট হাতে নিয়ে ১৮১ রানে পিছিয়ে টাইগাররা। 

২ উইকেটে ৪০ রান নিয়ে এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। দিনের শুরুটা সাবধানে করেছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মোমিনুল (৭*) ও শাহাদাত হোসেন (১০*)। প্রথম ১২ ওভারে ২৬ রান তুলেন তারা। 

তবে দিনের ১৩তম ওভারে বাংলাদেশ শিবিরে প্রথম আঘাত হানেন ওয়েস্ট ইেিজর অভিজ্ঞ পেসার কেমার রোচ। তার বলে স্লিপে কাভেম হজকে ক্যাচ দেন উইকেটে থিতু হয়ে যাওয়া শাহাদাত। ৭১ বলে ১টি চারে ২৫ স্ট্রাইক রেটে ১৮ রান করেন শাহাদাত। তৃতীয় উইকেটে ১২৯ বলে ৪৫ রানের জুটি গড়েন মোমিনুল-শাহাদাত।

শাহাদাত ফেরার পর লিটন দাসকে নিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নেন মোমিনুল। তাদের হাফ-সেঞ্চুরির জুটিতে তিন অংকে পা দেয় বাংলাদেশ। 

টেস্ট ক্যারিয়ারের ২১তম হাফ-সেঞ্চুরি পাবার পরের ডেলিভারিতেই আউট হন মোমিনুল। পেসার জেইডেন সিলেসের বলে লেগ বিফোর হন তিনি। রিভিউ নিয়েও সফল হননি এই বাঁ-হাতি ব্যাটার। ৩টি চারে ১১৬ বলে ৫০ রান করেন মোমিনুল। লিটনের সাথে ৬২ রানের জুটি গড়েছিলেন মোমিনুল। 

হাফ-সেঞ্চুরির ইনিংস খেলার পথে বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেন মোমিনুল। তার আগে বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০ হাজার রান করেছেন তুষার ইমরান (১৮২ ম্যাচে ১১,৯৭২ রান) ও নাঈম ইসলাম (১৭৭ ম্যাচে ১০,৮৪৭ রান)। ১৫২ ম্যাচে মোমিনুলের রান এখন ১০,০০৫।

দলীয় ১২৮ রানে মোমিনুল ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি লিটনও। পেসার শামার জোসেফের বলে বোল্ড হন ৩টি বাউন্ডারিতে ৭৬ বলে ৪০ রান করা লিটন। ফলে ১৪৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। 

দলীয় ১৬৬ রানে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ আউট হলে, ফলো-অন এড়ানো নিয়ে শঙ্কা পড়ে বাংলাদেশ। আলজারি জোসেফের শর্ট বলে ডিফেন্স করার চেষ্টায় শর্ট লেগে ক্যাচ দেন ৫০তম টেস্ট খেলতে নামা মিরাজ। ৩টি চারে ৬৭ বলে ২৩ রান করেন মিরাজ।

সপ্তম উইকেটে তাইজুল ইসলামের সাথে ১১৫ বলে ৬৮ রানের জুটিতে বাংলাদেশের ফলো-অন এড়ানোর পথ তৈরি করেন জাকের আলি। দলীয় ২৩৪ রানে তাইজুল বিদায়ে ধাক্কা খেলেও, ফলো-অন এড়ানোর লক্ষ্যে জাকেরের ব্যাটের দিকে তাকিয়ে ছিলো বাংলাদেশ। ৩টি চারে তাইজুলের ব্যাট থেকে আসে ২৫ রান। 

কিন্তু ফলো-অন থেকে ৫ রান দূরে থাকতে দলীয় ২৪৬ রানে আউট হন জাকের। আউট হবার আগে ৮৫ বলে টেস্টে দ্বিতীয় হাফ-সেঞ্চুরির স্বাদ নেন তিনি। ৪টি চারে ৮৯ বলে ৫৩ রান করেন জাকের। 

নবম উইকেটে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের ১১ রানের জুটিতে ফলো-অন এড়াতে সক্ষম হয় বাংলাদেশ। হাসান ৮ রানে আউট হলে, শেষ উইকেটে ১২ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন তাসকিন ও শরিফুল ইসলাম। তাসকিন ১১ ও শরিফুল ৫ রানে অপরাজিত আছেন। 

আলজারি ৩টি, সিলেস ও জান্টিন গ্রেভস ২টি  করে উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর : (টস-বাংলাদেশ)

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ১৪৪.১ ওভারে ৪৫০/৯ ডি (গ্রেভস ১১৫*, লুইস ৯৭, আথানেজ ৯০, হাসান ৩/৮৭, তাসকিন ২/৭৬, মিরাজ ২/৯৯)।
বাংলাদেশ প্রথম ইনিংস : ৯৮ ওভারে ২৬৯/৯ (জাকের ৫৩, মোমিনুল ৫০, লিটন ৪০, আলজারি ৩/৬৯)।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *