রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

ব্যাটারদের ব্যর্থতায় বড় হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করলো সফরকারী বাংলাদেশ। 

আজ শেষ হওয়া ম্যাচের পঞ্চম দিনে সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ক্যারিবীয়দের কাছে রান বিবেচনায় তৃতীয় বড় হার টাইগারদের। এই নিয়ে তৃতীয়বার ওয়েস্ট ইন্ডিজের কাছে ২’শ বা তার বেশি ব্যবধানে টেস্ট হারলো টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১বারের মোকাবেলায় ১৫তম হার বাংলাদেশের। বাকী টেস্টের মধ্যে ৪টিতে জয় ও ২টিতে ড্র করেছে টাইগাররা। 

এন্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট জয়ের জন্য ৩৩৪ রানের টার্গেট পেয়েছিলো বাংলাদেশ। জবাবে চতুর্থ দিন শেষে ৭ উইকেটে ১০৯ রান করেছিলো টাইগাররা। ফলে ম্যাচ জিততে ৩ উইকেট হাতে নিয়ে ম্যাচের পঞ্চম ও শেষ দিন আরও ২২৫ রান করতে হতো বাংলাদেশকে। 

টেস্টের শেষ দিনের দ্বিতীয় ওভারের শেষ বলে ওয়েস্ট ইন্ডিজ পেসার আলজারি জোসেফের শিকার হন হাসান মাহমুদ। রানের খাতা খোলার আগেই উইকেটরক্ষক জশুয়া ডা সিলভাকে ক্যাচ দেন ১২ বল খেলা হাসান। 

এক প্রান্ত আগলে লড়াই করার চেষ্টা করেন আগের দিন ১৫ রানে অপরাজিত থাকা জাকের আলি। ৩৭তম ওভারের চতুর্থ বলে আলজারি জোসেফের বলে লেগ বিফোর হন জাকের। রিভিউ নিয়েও সুফল হয়নি কোন। ৫টি চারে ৩১ রান করেন জাকের। 

জাকেরের বিদায়ে ক্রিজে তাসকিনের সঙ্গী হন শরিফুল ইসলাম। ৪ বল খেলার পর আহত অবসর নেন শরিফুল। ব্যাটিংয়ে নামার পরই আলজারির বাউন্সারে কাঁধে আঘাত পান তিনি। ফলে ৯ উইকেটে ১৩২ রানে শেষ হয় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। 

পঞ্চম ও শেষ দিন ৩৯ মিনিট স্থায়ী হয় বাংলাদেশের ইনিংস। মাত্র ৭ ওভার খেলে ২৩ রান যোগ করে টাইগাররা।

কেমার রোচ ও জেইডেন সিলেস ৩টি করে এবং আলজারি ২টি উইকেট নেন। প্রথম ইনিংসে সেঞ্চুরির জন্য ম্যাচ সেরা হন ওয়েস্ট ইন্ডিজের জাস্টিন গ্রেভস।  

প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৯ উইকেটে ৪৫০ রানের জবাবে ৯ উইকেটে ২৬৯ রান করেছিলো বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ১৫২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।
আগামী ৩০ নভেম্বর থেকে কিংস্টনে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।

সংক্ষিপ্ত স্কোর : (টস-বাংলাদেশ)

ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস : ১৪৪.১ ওভারে ৪৫০/৯ ডি. (গ্রেভস ১১৫*, লুইস ৯৭, আথানেজ ৯০, হাসান ৩/৮৭, তাসকিন ২/৭৬, মিরাজ ২/৯৯)।

বাংলাদেশ প্রথম ইনিংস : ৯৮ ওভারে ২৬৯/৯ ডি. (জাকের ৫৩, মোমিনুল ৫০, লিটন ৪০, আলজারি ৩/৬৯)। 

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস : ৪৬.১ ওভারে ১৫২/১০ (আথানাজে ৪২, ব্র্যাথওয়েট ২৩, তাসকিন ৬/৬৪, মিরাজ ২/৩১)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ৩৮ ওভারে ১৩২/৯ (মিরাজ ৪৫, লিটন ২২, রোচ ৩/২০)। 

ফল : ওয়েস্ট ইন্ডিজ ২০১ রানে জয়ী।

সিরিজ : দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। 

ম্যাচ সেরা : জাস্টিন গ্রেভস (ওয়েস্ট ইন্ডিজ)।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *