বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

বাংলাদেশের ব্যান্ড সংগীতের কালজয়ী শিল্পী আইয়ুব বাচ্চু। কিংবদন্তি ব্যান্ড এলআরবির প্রতিষ্ঠাতা ও এই দলের বহু সুপারহিট গানের জন্য অমর হয়ে থাকবেন তিনি। সবার প্রিয় এবি বস না ফেরার দেশে চলে গেছেন ৬ বছর পেরিয়ে গেল। এখনো তার ক্রেজ ও আবেদন ফুরায়নি একটুও। প্রেম-বিরহে তার গান প্রজন্মের পর প্রজন্মের হৃদয় শান্ত করবে।

সেই গানের তালিকায় যুক্ত হচ্ছে আরও একটি। আগামী ১ ডিসেম্বর প্রকাশিত হচ্ছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত একটি নতুন গান।

 

মৃত্যুর আগে বেশ কিছু গান তৈরি করেছিলেন আইয়ুব বাচ্চু। কিন্তু প্রকাশ করে যেতে পারেননি। সেই গানগুলো একে একে প্রকাশ করার পরিকল্পনা নিয়েছিল আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। পরিকল্পনার প্রথম গানটি প্রকাশ পেতে যাচ্ছে এবার। গানের শিরোনাম ‘ইনবক্স’।

আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন জানিয়েছে, এ গানটি লিখেছেন নিয়াজ আহমেদ অংশু, সুর ও সংগীত আয়োজনের পাশাপাশি গানে কণ্ঠ দিয়েছেন আইয়ুব বাচ্চু। গানটি প্রকাশ পাচ্ছে ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে।

 

বাংলাদেশে ব্যান্ড মিউজিক ডের যাত্রা শুরু হয়েছিল আইয়ুব বাচ্চুর উদ্যোগে। দিনটিকে উদ্‌যাপন করতে চ্যানেল আইয়ের সঙ্গে যৌথভাবে ব্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল শুরু করেছিলেন তিনি। এবার নিজের প্রতিষ্ঠিত ব্যান্ড মিউজিক ডেতে প্রকাশ পাচ্ছে আইয়ুব বাচ্চুর অপ্রকাশিত গান ইনবক্স।

 

গানটি মুক্তি পাবে আইয়ুব বাচ্চু ইউটিউব চ্যানেল, আইটিউনস, স্পটিফাইসহ বেশ কিছু প্ল্যাটফর্মে। এ গানের মিউজিক ভিডিওটি বানিয়েছেন সাংবাদিক, উপস্থাপক ও সুরকার তানভীর তারেক।

 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *