শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

পাকিস্তানের হুঁশিয়ারি ভারতকে

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নতুন নয়। এই দুই দেশের মধ্যে চির বৈরিতা এখনো চলমান। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিকে ঘিরে সেটা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। চ্যাম্পিয়নস ট্রফির আসন্ন আসরও দুই দেশের দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। এ নিয়ে আইসিসির সভার আগে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি।

 

চ্যাম্পিয়নস ট্রফির আসন্ন আসর আয়োজিত হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু ভারত পাকিস্তানে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে। ফলে আইসিসির ইভেন্টটি নিয়ে বাড়ছে জটিলতা। এ নিয়ে আইসিসি ২৯ নভেম্বর একটি ভার্চুয়াল সভা ডেকেছে। সেখানেই নির্ধারিত হওয়ার কথা রয়েছে বৈশ্বিক এই আসরের ভাগ্য।

এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে নাকভি বলেন, “আমরা ভারতে গিয়ে খেলব এবং তারা এখানে (পাকিস্তানের মাঠে) এসে খেলবে না। যা হবে সব সমতার ভিত্তিতে হবে। আমরা আইসিসিকে খুবই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। ভবিষ্যতে কী হবে, সেটা আপনাদের জানাচ্ছি।”

 

চ্যাম্পিয়নস ট্রফির জন্য সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে পাকিস্তান। এমন সময়ে যাতে কোনো ভুল সিদ্ধান্ত না আসে, সেটা জানিয়ে ভারতকে হুঁশিয়ারি দিয়ে নাকভি আরও বলেন, “আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমি প্রতিজ্ঞা করছি, পাকিস্তান ক্রিকেটের জন্য যেটা সবচেয়ে ভালো হয়, আমরা সেটাই করব। আইসিসি চেয়ারম্যানের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমার দলও তাদের সঙ্গে নিয়মিত কথা বলছে।”

 

সবশেষ ২০১৭ সালে আয়োজিত হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। লন্ডনের ওভালে অনুষ্ঠিত ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ১৮০ রানে হারিয়েছিল পাকিস্তান। ৮ বছর পর আবারও চ্যাম্পিয়নস ট্রফি হতে যাচ্ছে ৮ দল নিয়ে। ২০২৫ সালের আসরে খেলবে- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নিউ জিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান।

 

ভারত পাকিস্তানে না গেলেও পাকিস্তান ঠিকই ভারতে গিয়ে কয়েকটি আসর খেলেছে। ২০০৮ এশিয়া কাপের পর থেকে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তান সফর করছে না। তবে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তান ভারত সফরে গিয়েছে। 

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *