শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

সার্ক পুনরুজ্জীবিত করতে প্রধান উপদেষ্টার মনোভাব অত্যন্ত ইতিবাচক : পররাষ্ট্র উপদেষ্টা

স্বাধীনতা২৪.কম
  • Update Date : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে অত্যন্ত ইতিবাচক এবং তিনি চান এর কার্যক্রম স্বাভাবিক হোক।

আজ জাতীয় প্রেস ক্লাবে ‘৪০তম সার্ক চার্টার দিবস’ উপলক্ষে সার্ক জার্নালিস্ট ফোরাম (বাংলাদেশ চ্যাপ্টার) আয়োজিত ‘দ্য সার্ক-পিপল অব সাউথ এশিয়া ক্রেভ ফর’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা চান, আবার আঞ্চলিকভাবে আমরা একটি স্বাভাবিক সম্পর্কে ফিরে যাই। বহুবছর ধরে সার্কের কোন সামিট হয়নি। এই অবস্থা থেকে উত্তরন করতে হলে স্ট্যান্ডিং কমিটির পর্যায়ের মিটিং থেকে শুরু করে ধাপে ধাপে চার পর্যায়ে আমরা মিটিং করব এবং শেষ পর্যন্ত সামিটের সিদ্ধান্ত নেয়ার জন্য আমরা তৈরি হতে পারব।”

এসময় তিনি বলেন, ”দক্ষিণ এশিয়া একসময় ছিল একমাত্র অঞ্চল যার কোন আঞ্চলিক সহযোগিতা জোট  ছিল না। ভারত-পাকিস্তান বৈরীতার জন্য কেউ কখনো এসব ভাবতে বা এ বিষয়ে কাজ করতে উৎসাহিত হয়নি। কিন্তু শেষ পর্যন্ত একজন বাংলাদেশী, জিয়াউর রহমান এ বিষয়ে চিন্তা করেছিলেন যে এরকম একটা জোট করা সম্ভব।”

তিনি বলেন, ”সামিটে সকল আঞ্চলিক সমস্যার সমাধান হয় তা কিন্ত নয়। তবে এর একটি বিরাট সুবিধা হচ্ছে সামিট চলাকালীন সরকার বা রাষ্ট্রপ্রধানরা একত্রিত হন এবং সাইডলাইনে প্রচুর বৈঠক হয়। নিজস্ব বিষয়ের বাইরে তাদের পারস্পরিক মেলামেশা হয়। এতে একটি  বন্ধুত্বপূর্ণ আবহাওয়া সৃষ্টি ও একটি পারস্পরিক মিথস্ক্রিয়া হয় যা নিজেদের সমস্যাগুলোর সমাধান বা অন্তত স্তিমিত করার সুযোগ সৃষ্টি করে, যেটা থেকে আমরা অনেকদিন ধরে বঞ্চিত হয়েছি।”

তিনি বলেন,আমরা যদি পারস্পরিক সহায়তা বজায় রাখি ও সঠিক পদক্ষেপ নেই তাহলে দারিদ্র ও অন্যান্য সকল সমস্যার সমাধান আমরা করতে পারবো, যেটি প্রফেসর ইউনূসের 'থ্রি- জিরো' তত্ত্বের সাথেও সামঞ্জস্যপূর্ণ। ভারত বাংলাদেশের বর্তমান আভ্যন্তরীণ পরিস্থিতির ব্যাপারে তিনি বলেন , কোন সমস্যা সমাধান করতে হলে সেটা আগে স্বীকার করতে হবে যে সমস্যাটি বিদ্যমান বা অস্তিত্বে আছে। আমাদের স্বীকার করতে হবে যে ৫ আগস্টের আগে ও পরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে একটা গুণগত পরিবর্তন হয়েছে এবং এই বিষয়টি মেনে নিয়েই আমাদেরকে নিজেদের সম্পর্ককে এগিয়ে নেয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, “মনে রাখতে হবে, রাষ্ট্রের সরকার প্রধানরা যেহেতু মানুষ সেহেতু তারা স্থায়ী নন, কিন্তু দেশ এবং দেশের স্বার্থ স্থায়ী। তাই সার্কের অন্তর্ভুক্ত সকল দেশ এবং তার জনগণের স্বার্থকে রক্ষা করতে সার্ককে পুনরুজ্জীবিত করা প্রয়োজন। সীমাবদ্ধতা কিছু তো আছেই, তবে এর মধ্যেই অগ্রগতি করা সম্ভব।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সার্ক জার্নালিস্ট ফোরামের সভাপতি নাসির আল মামুন।  সঞ্চালনা করেন সেমিনার অর্গানাইজিং কমিটির কনভেনার রফিকুল ইসলাম আজাদ।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- এফবিসিসিআই’র সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু, সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল আবদুর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূইয়া,স্ট্রাটেজিক এক্সপার্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম।মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিউ নেশন পত্রিকার সাবেক সম্পাদক মোস্তাফা কামাল মজুমদার।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *