রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

ডেভিড মিলার-জর্জ লিন্ডের নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

ডেভিড মিলারের ব্যাটিং এবং তিন বছরেরও বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামা জর্জ লিন্ডের অলরাউন্ড নৈপুন্যে জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। গতরাতে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১১ রানের জয় পায় প্রোটিয়ারা। 

ডারবানে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২৮ রানে ৩ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। টপ-অর্ডারে রেজা হেনড্রিক্স-ম্যাথু ব্রিটস্কি ৮ রানে এবং রাসি ভ্যান ডার ডুসেন শূন্যতে ফিরেন।

এরপর সতীর্থদের নিয়ে ব্যাট হাতে লড়াই শুরু করেন মিলার। চতুর্থ থেকে ষষ্ঠ উইকেটের মধ্যে অধিনায়ক হেনরিচ ক্লাসেনকে নিয়ে ২৯ বলে ৪৩, ডোনোভান ফেরেইরার সাথে ১৬ বলে ৩৩ ও লিন্ডেকে নিয়ে ১৬ বলে ৩১ রান যোগ করেন। ক্লাসেন ১২ ও ফেরেইরা ৭ রানে আউট হলেও টি-টোয়েন্টিতে অষ্টম হাফ-সেঞ্চুরি তুলে ৪০ বলে ৮২ রানের ঝড়ো ইনিংস খেলেন মিলার। তার ইনিংসে ৪টি চার ও ৮টি ছক্কা ছিলো। 

১৬তম ওভারে ১৪১ রানে অষ্টম উইকেট পতনের পর নবম উইকেট জুটিতে ২৪ বলে ৪২ রান যোগ করে দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহ এনে দেন লিন্ডে ও কিউনা মাফাকা। ইনিংসের শেষ বলে আউটের আগে ৩টি চার ও ৪টি ছক্কায় ২৪ বলে ৪৮ রান করেন লিন্ডে। ১২ রানে অপরাজিত থাকেন মাফাকা। পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি ও লেগ স্পিনার আবরার আহমেদ ৩টি কর উইকেট নেন। 
জবাবে তৃতীয় ওভারে খালি হাতে বিদায় নেন পাকিস্তানের ওপেনার বাবর আজম। দ্বিতীয় উইকেটে সাইম আইয়ুব ও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ২৪ বলে ৪০ রানের জুটি গড়েন। জুটিতে ৭টি চারে ১৫ বলে ৩১ রান তুলে থামেন সাইম।

চার নম্বরে নেমে উসমান খান ৯ রানে থামলে মিডল অর্ডারে তায়েব তাহিরকে নিয়ে ৩২ ও শাহিনকে নিয়ে ১৭ বলে ৪২ রানের জুটি গড়েন রিজওয়ান। 

১৭তম ওভারে ৫ রান দিয়ে ৩ উইকেট শিকার করে পাকিস্তানকে লড়াই থেকে ছিটকে দেন লিন্ডে। ঐ ওভারের চতুর্থ ও পঞ্চম বলে উইকেট নিয়ে হ্যাটট্রিকের সুযোগ তৈরি করেন তিনি। হারিস রউফকে লেগ বিফোর করে হ্যাটট্রিকের আনন্দে মাতেন লিন্ডে। কিন্তু রউফের রিভিউতে আউটটি বাতিল হলে হ্যাটট্রিক বঞ্চিত হন লিন্ডে। ১৮ ওভার শেষে ১৫৩ রানে ৭ উইকেট পতন হলে শেষ ২ ওভারে ৩১ রান দরকার পড়ে পাকিস্তানের। ক্রিজে রিজওয়ান থাকায় জয়ের আশায় ছিলো পাকিস্তান। 

১৯তম ওভারে ৩টি চারে ১২ রান তুলেছিলেন রিজওয়ান। শেষ ওভারে ১৯ রানের প্রয়োজনে ১ উইকেটে মাত্র ৭ রান হওয়ায় ২০২১ সালের এপ্রিলের পর দক্ষিণ আফ্রিকার কাছে টি-টোয়েন্টি ম্যাচে হারে পাকিস্তান। এরমাঝে তিন দেখায় সবগুলোতেই জয় পেয়েছিলো পাকিস্তান।  

১৫ ওভার শেষে ৪৪ বলে ৩৬ রান করা রিজওয়ান শেষ পর্যন্ত ৫টি চার ও ৩টি ছক্কায় ৬২ বলে ৭৪ রান করেন। ৪ ওভারে ২১ রানে ৪ উইকেট নেন লিন্ডে। ব্যাট হাতেও দলের জয়ে অবদান রাখায় ম্যাচ সেরা হন লিন্ডে।

১-০ ব্যবধানে এগিয়ে থেকে আগামী ১৩ ডিসেম্বর পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। সূত্রঃ বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *