সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

ওয়ারশ’তে ম্যাক্রোঁ ও টাস্কের বৈঠক : ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

পোলান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বৃহস্পতিবার বলেছেন, রাশিয়া-ইউক্রেনের মধ্যে কোনো যুদ্ধবিরতি হলে, সেক্ষেত্রে ইউক্রেনে বিদেশি সৈন্য মোতায়েনের সম্ভাবনা নিয়ে তিনি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনা করেছেন। তবে তিনি জানান, তার বর্তমানে ‘সেরকম কোনো পরিকল্পনা নেই’।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্যারিসে সাক্ষাতের কয়েকদিন পর ম্যাক্রোঁর এই ওয়ারশ’ সফর অনুষ্ঠিত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে দায়িত্ব নেওয়ার পর ইউক্রেনকে সামরিক সহায়তা হ্রাস, এমনকি যুদ্ধবিরতিতে বাধ্য করতে পারেন এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতে ওয়াশিংটন বৃহস্পতিবার কিয়েভকে ৫০০ মিলিয়ন ডলার সামরিক সহায়তার একটি নতুন প্যাকেজ ঘোষণা করেছে।
ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েন প্রসঙ্গে টাস্ক বলেন, তিনি ম্যাক্রোঁর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এই মুহূর্তে এমন কোনো পদক্ষেপ গৃহীত হয়নি উল্লেখ করে 
পোলান্ডের রাজধানী ও বৃহত্তম নগরী ওয়ারশ’তে, ম্যাক্রোঁ প্রকাশ্যে বিদেশি শান্তিরক্ষীর সম্ভাবনার কথা উল্লেখ করেননি। তবে তিনি ফেব্রুয়ারিতে ইউক্রেনে পশ্চিমা সৈন্য মোতায়েনের ইঙ্গিত করেন।
সোমবার শান্তিরক্ষী প্রস্তাবের বিষয়ে জানতে চাইলে জেলেনস্কি বলেন, খোলামেলাভাবে বলতে গেলে, আমরা ইমানুয়েলের (ম্যাক্রোঁ) অবস্থান নিয়ে ভাবতে এবং সে অনুযায়ী কাজ করতে পারি। 
জেলেনস্কি আরো বলেন, তিনি ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা নিশ্চিত করতে ইউক্রেনে কয়েকটি দেশের কিছু সংখ্যক সেনা উপস্থিতির প্রস্তাব করেছেন।সূত্রঃ বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *