বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

কবি নজরুল জুলাই বিপ্লবের চেতনার বাতিঘর : কবি আবদুল হাই শিকদার

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

 নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক, বিশিষ্ট কবি আবদুল হাই শিকদার বলেছেন, কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সত্যিকার অর্থেই জুলাই বিপ্লবী চেতনার বাতিঘর। জুলাই বিপ্লবের প্রতিটি উচ্চারণে তাই কবি নজরুলের লেখা অনিবার্য বিপ্লবের প্রতীক হয়ে স্লোগান দেয়াল লিখনসহ প্রতিটি কর্মে প্রতিফলিত হয়েছে।

আজ নগরীর রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থাপিত ‘চির উন্নত মম শির’ শিরোনামের নান্দনিক ডিজাইনে নির্মিত ‘স্বাধীনতা স্কয়ার’-এর ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিকদার এ কথা বলেন।

জুলাই বিপ্লবে ছাত্র-জনতার আন্দোলনের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান, কবিতা, প্রবন্ধ, নিবন্ধের প্রাসঙ্গিকতার ভাবনার আলোকে নতুন প্রজন্মের কাছে কাজী নজরুল ইসলামের চেতনা তুলে ধরতে রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ মাঠে ‘চির উন্নত মম শির স্বাধীনতা স্কয়ার’ স্থাপন করা হয়েছে। রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের একাডেমিক বিল্ডিংয়ের উত্তর-পশ্চিম কর্নারে শহিদ মিনারের পাশে স্থাপন করা হয়েছে নান্দনিক ডিজাইনের এই স্বাধীনতা স্কয়ার। মার্বেল পাথর ও টাইলসে সুশোভিত করা হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ম্যুরাল।

বহুমাত্রিক লেখক ও নজরুল বিশেষজ্ঞ শিকদার, নজরুলের চেতনা শোষণের বিরুদ্ধে সদা সোচ্চার উল্লেখ করে বলেন, বাংলাদেশের জন্য নজরুল সবসময়ই প্রাসঙ্গিক। মানবাধিকার ফিরিয়ে আনতে, আইনের শাসন, নারীর স্বাধীনতা বা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার নতুন সংগ্রামের পথে নজরুল আমাদের অনিবার্য প্রেরণা। জুলাই বিপ্লবের প্রতিটি উচ্চারণে, পোস্টার স্লোগানে নজরুলের সেই বৈপ্লবিক চেতনা প্রতিফলিত হয়েছে।’

কবি আবদুল হাই শিকদার সাংবাদিকদের কাছে নতুন প্রজন্মের কাছে কবি নজরুলকে তুলে ধরতে স্বাধীনতা স্কোয়ার নির্মাণের উদ্যোগ নেওয়ায় বাংলাদেশ পুলিশ এবং রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এর মাধ্যমে কবি কাজী নজরুল ইসলামের বহুমাত্রিক প্রাসঙ্গিকতা নতুন প্রজন্মের কাছে আলোড়িত ও জাগ্রত হবে। বৈষম্যহীন সমাজ ও জাতি গঠনের আকাঙ্খা বাস্তবায়িত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

পরে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ‘শাশ্বত নজরুল: সমকালীন সময়ে সংগ্রাম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল হাই শিকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক আমিনুল ইসলাম।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, রংপুর পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. কে এম জালাল উদ্দিন আকবর, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, কারমাইকেল কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. মিজানুর রহমান, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (একাডেমিক) মো জাহাঙ্গীর আলম, রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ গোলাম জাকারিয়া, বৈষম্য বিরোধী আন্দোলনের রংপুর মহানগর আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি প্রমুখ।সূত্রঃ বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *