শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

ফিফা বর্ষসেরার পুরস্কার জয় করে নিয়েছেন নির্বাচিত হলেন ভিনিসিয়াস ও বোনমাতি

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

ফিফা বর্ষসেরার পুরস্কার জয় করে নিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। দোহায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এবারের বর্ষসেরাদের নাম ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা।

নারী বিভাগে টানা দ্বিতীয়বারের মত সেরার পুরস্কার জয় করেছেন বার্সেলোনার মিডফিল্ডার এইতানা বোনমাতি।

২৪ বছর বয়সী ভিনি ব্যালন ডি’অরের তালিকায় ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রড্রির পরে দ্বিতীয় স্থান পেয়েছিলেন। যা নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। কিন্তু এবার ঠিকই ফিফার বর্ষসেরার তালিকায় তিনি প্রথম স্থান লাভ করলেন।

ভিনি পুরস্কার না পাওয়ায় ব্যালন ডি’অর আয়োজন বর্জন করেছিল পুরো রিয়াল মাদ্রিদ। কাল কাতাওের অবশ্য স্বশরীরে উপস্থিত থেকে পুরস্কারের ট্রফি হাতে নিয়েছেন ব্রাজিলিয়ান এই উইঙ্গার। 

মঞ্চে পুরস্কার হাতে ভিনি বলেছেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি জানিনা কোথা থেকে শুরু করবো। এ পর্যন্ত আসাটা সত্যিই অসম্ভব ছিল। আমি দরীদ্র পরিবারে বেড়ে উঠেছি। যেখানে সংঘবদ্ধ অপরাধ চক্রের মধ্য দিয়ে আমাকে বেঁচে থাকতে হয়েছে। আমার এই পুরস্কারটা সেসব শিশুদের জন্য যারা এই ধরনের জীবন পার করেছে। আমাকে যারা ভোট দিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ। 

একইসাথে আমার পরিবার, ক্লাব, সতীর্থ, কোচ কার্লো আনচেলত্তিকে সবসময়ই পাশে থাকার জন্য ধন্যবাদ। 

তাদের কারনেই আজ আমার স্বপ্ন সত্যি হয়েছে। আশা করছি মাদ্রিদে আরো অনেক বছর থাকতে পারবো। এটাই বিশ্বের সেরা ক্লাব। জাতীয় দলের সতীর্থদেরও ধন্যবাদ জানাতে চাই। একইসাথে আমার কাজে প্রতি সবসময় সহযোগিতা করার জন্য আমি দেশের প্রতিও কৃতজ্ঞ।’

গত দুইবার এই পুরস্কার জয় করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। 

গত মৌসুমে ভিনি সব ধরনের প্রতিযোগিতায় রিয়ালের হয়ে ২৪ গোল ও ৩৯ ম্যাচে ১১টি এ্যাসিস্ট করেছেন। তার দুর্দান্ত পারফরমেন্সে রিয়াল লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের

শিরোপা জয় করে।
মে মাসে লা লিগার তৃতীয় শিরোপা জয় করেছেন ভিনি। ১ জুন বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে রিয়ালের হয়ে দ্বিতীয় চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদও পেয়েছেন। 

এদিকে নারী বিভাগে অপ্রতিরোধ্য ২৬ বছর বয়সী স্প্যানিয়ার্ড বোনমাতির কাছেই যে ফিফা বর্ষসেরার পুরস্কার যাচ্ছে তা অনেকটাই অনুমেয় ছিল। ইতোমধ্যেই তিনি টানা দুটি ব্যালন ডি’অরও জয় করেছেন। 

বার্সেলোনা অলিম্পিক স্টেডিয়াম থেকে এক ভিডিও বার্তায় বোনমাতি বলেছেন, ‘আমি কৃতজ্ঞ। এই পুরস্কার গ্রহণ করতে পেরে আমি গর্বিত।’

বোনমাতির নেতৃত্বে বার্সেলোনা গত মৌসুমে কোয়াড্রাপল জয় করে। এছাড়া জাতীয় দলের হয়ে তিনি নেশন্স লিগের শিরোপা জয় করেছেন। 

২০২৩/২৪ মৌসুমে ক্লাব ফুটবলে সবগুলো সম্ভাব্য ট্রফিই তিনি জয় করেছেন। স্প্যানিশ লিগ, কোপা ডি লা রেইনা, সুপারকোপা ডি এস্পানা ও টানা দ্বিতীয়বারের মত নারী চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেন।সূত্রঃ বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *