রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ

মাঠে নামছে বাংলাদেশ লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করা

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে আগামীকাল সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।

প্রথম দুই ম্যাচে যথাক্রমে- ৭ রান ও ২৭ রানে জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হবার পর ব্যাকফুটে থেকে টি-টোয়েন্টি খেলতে নেমেছিলো টাইগাররা। কিন্তু এক ম্যাচ হাতে থাকতেই টি-টোয়েন্টিতে দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে সফরকারীরা।

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে ওয়েস্ট ইন্ডিজে দীর্ঘ সফরের সমাপ্তি টানবে বাংলাদেশ। সিরিজের ক্যারিবীয়দের হোয়াইটওয়াশের পাশাপাশি জয় দিয়ে সফর শেষ করার লক্ষ্য টাইগারদের।

এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে এবারের সফর শুরু করেছিলো বাংলাদেশ। প্রথম টেস্ট হারলেও দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতায় শেষ করে টাইগাররা। ২০০৯ সালের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ম্যাচ জয়ের নজির গড়ে বাংলাদেশ।

টি-টোয়েন্টি সিরিজ জয়ে ব্যাট হাতে বড় অবদান রাখেন এক বছর পর জাতীয় দলে ফেরা শামীম হোসনে পাটোয়ারী। দ্বিতীয় ম্যাচে ১৭ বলে অনবদ্য ৩৫ রান  করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি।

টি-টোয়েন্টি সিরিজ জয়কে বড় অর্জন মনে করছেন শামীম। তিনি বলেন, ‘আমি সবসময় মনে করি দল যে পরিস্থিতিতেই থাকুক না কেন আমি যদি ভালো খেলি তাহলে আমরা একটি ভালো স্কোর করতে পারবো। আমার সবসময় ইতিবাচক চিন্তা আছে।’

তিনি আরও বলেন, ‘আমি ভালো খেলতে পেরে খুশি, আমার পরিবার এবং দেশও খুশি। আমরা ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজ জিতেছি এবং এটি একটি বিশাল অর্জন।’
দ্বিতীয় টি-টোয়েন্টিতে আঙুলে চোট পেয়েছেন ওপেনার সৌম্য সরকার। তাই সিরিজের শেষ ম্যাচে খেলতে পারবেন না তিনি। শেষ ম্যাচের একাদশে পরিবর্তন আনতে হবে বাংলাদেশকে।

ধীরগতির উইকেটে বাংলাদেশের স্পিনারদের সামলাতেই হিমশিম খেতে হয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। তাই  হোয়াইটওয়াশ এড়াতে সেরা পারফরমেন্স করতে হবে ক্যারিবীয়দের।

ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোভম্যান পাওয়েল বলেন, ‘ব্যাটিংয়ে হতাশাজনক পারফরমেন্সের জন্য গত কয়েকটি সিরিজে আমরা বাজেভাবে হেরেছি। আমাদের এ বিষয়গুলো নিয়ে ভাবতে হবে এবং সমাধান বের করতে হবে। বোলাররা ভালো করছে, কিন্তু ব্যাটিং গ্রুপ হিসেবে আমরা জ্বলে উঠতে পারছি না এবং পুরোপুরিভাবে লড়াই করতে পারছি না।’

এই ফরম্যাটে ১৮বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশ জিতেছে সাতটিতে এবং হেরেছে ৯টিতে। দু’টি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাাদেশ দল : লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, রিপন মন্ডল, নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজ দল : রোভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্র্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, জনসন চার্লস, জাস্টিন গ্রেভস, টেরেন্স হাইন্ডস, জেইডেন সিলেস, আলজারি জোসেফ, আন্দ্রে ফ্লেচার, ওবেদ ম্যাককয়, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।সূত্রঃ বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *