সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড় বিএনপির সংসদ সদস্য পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচন ১২ নভেম্বর সৌদি আরবে হামলা: ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম ও জেদ্দাগামী ফ্লাইট একের পর একবাতিল ঘোষণা নারীস্বাস্থ্য খাতে বৈশ্বিক অংশীদারত্ব ও উদ্ভাবনী অর্থায়নের আহ্বান ডা. জুবাইদা রহমানের একজন নাগরিক হিসেবে যার যে অধিকার তা নিশ্চিত করা সরকার প্রধান হিসেবে আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী  নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে জিরো টলারেন্স নীতি : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায়

নাইজেরিয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইবাদান শহরে ‘ক্রিসমাস ফানফেয়ারে’ পদদলিত হয়ে ৩৫ শিশুর মর্মান্তিক মৃত্যু

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইবাদান শহরে ‘ক্রিসমাস ফানফেয়ারে’ পদদলিত হয়ে ৩৫ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরো ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

পুলিশের উদ্ধৃতি দিয়ে ব্রিটেনের ‘স্কাই নিউজ’ এই খবর জানায়।

পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, মেলার আয়োজকরা আগে থেকেই নগদ অর্থ এবং খাবার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই কারণে মেলায় ঢুকতে হুড়োহুড়ি লেগে যায় এবং প্রচন্ড ভীড়ের কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনুষ্ঠানস্থলে ৫ হাজারেরও বেশি শিশু জড়ো হয়েছিল এবং মেলার আয়োজকরা অনুষ্ঠান শুরু করার আগেই এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে মেলার প্রধান আয়োজকও আছেন।

এদিকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু এই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং এই ঘটনার সুষ্ঠ তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি নিহত শিশুদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে ওয়ো রাজ্য সরকার জানিয়েছে,ইবাদান শহরের বাশোরুন জেলার ইসলামিক হাই স্কুলে মেলার আয়োজন করা হয়েছিল। দুর্ঘটনার পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও তিনি জানান।

যারা এখনো সন্তানদেন খোঁজ পাননি তাদের শহরের হাসপাতালে খোঁজ নেওয়ার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের অভিভাবকরা সাংবাদিকদের জানিয়েছেন, তারা তাদের সন্তানদের সঙ্গে বছরের শেষের ক্রিসমাস ‘ফান ফেয়ার’ ভেন্যুতে একত্রিত হওয়ার জন্য অনুষ্ঠান শুরু হওয়ার পাঁচ ঘন্টা আগে বুধবার ভোর ৫টায় এসেছিলেন।

তারা নগদ অর্থ এবং খাবারের আশায় সেখানে গিয়েছিলেন। কারণ, আয়োজকরা ৫হাজার শিশুর প্রত্যেককে অর্থ প্রদান এবং অংশগ্রহণকারীদের জন্য বিনামূল্যে খাবার সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছিলেন।

এই ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।সূত্রঃ বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *