বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

আমি এখনো যোগ্য হয়ে উঠতে পারিনি : আরশ খান

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ টেলিভিশনের ‘প্যাকেজ প্রিভিউ কমিটি’ পুনর্গঠিত হয়েছে। গত ১০ ডিসেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (টিভি) মুহাম্মদ শরিফুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৫ সদস্যের এক তালিকা প্রকাশিত হয়।

 

এ কমিটির সভাপতি হিসেবে আছেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক। প্রথম সদস্য হিসেবে আছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব। সদস্য সচিব হিসেবে তালিকার সবার শেষে আছেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ও পরিকল্পনা পরিচালক। এছাড়াও সাংস্কৃতিক অঙ্গনের ১২ জনকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। উঠতি অভিনেতা আরশ খানও রয়েছেন এ তালিকায়। কিন্তু এই কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আরশ খান। বিষয়টি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেতা।

রবিবার (২২ ডিসেম্বর) নিজের ফেসবুকে পোস্টটি করেন আরশ খান। শুরুতে কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, “বর্তমান প্রেক্ষাপটে আমার পদত্যাগ করাটাই সবচেয়ে বড় দায়িত্ব বলে মনে করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিকট। বাংলাদেশ টেলিভিশন এবং মহাপরিচালক মহোদয়ের নিকট এবং উক্ত বিষয়ে জড়িত সকল ব্যক্তিবর্গের নিকট। আমি আপ্লুত। এ সম্মান বয়ে বেড়াব সারাজীবন।”

 

কমিটি থেকে সদস্যপদ বাতিলের আবেদন জানিয়ে আরশ খান লেখেন, “আমার শিল্পী পরিচয়ের পর আরো একটি বড় পরিচয় আমি আমজনতা। আমার শক্তি ও সাহসের উৎস এটাই। আমাকে দেওয়া সম্মান বা সদস্য পদের জন্য আমি এখনো যোগ্য হয়ে উঠতে পারিনি। শিখছি, আরো শিখতে চাই। আমি খুব খুশি এবং উপকৃত হব আমার সদস্যপদ বাতিল করে আমার অগ্রজ কোনো যোগ্য ব্যক্তিকে তা প্রদান করা হলে।”

 

দেশের কল্যাণে নিয়োজিত থাকার প্রতিশ্রুতি জানান আরশ খান। এ বিষয়ে তিনি লেখেন, “আমি আরশ মহান সৃষ্টিকর্তাকে সাক্ষী মেনে কথা দিচ্ছি, আমার দেশ ও দেশের মানুষের জন্য সবসময় নিয়োজিত থাকব একজন শিল্পী হিসেবে, একজন মানুষ হিসেবে এবং দেশের আমজনতা হিসেবে যেকোনো ক্রান্তিলগ্নে দেশের মানুষের পক্ষে থাকব।”

আরশ খান ছাড়াও প্রিভিউ কমিটিতে রয়েছেন অভিনেত্রী ইলোরা গওহর, নির্মাতা রাজীব সালেহীন, অভিনেতা শাহেদ শরীফ খান, নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী, অভিনেত্রী তানজিকা আমিন, সাংবাদিক আহমেদ তেপান্তর, লেখক, নাট্যকার ও সাংবাদিক অপূর্ণ রুবেল, অভিনেতা শাহেদ আলী, নির্মাতা ও অভিনেতা নিশক তারেক আজিজ, অভিনেতা রাশেদ মামুন অপু, নাট্যনির্মাতা মাইদুল ইসলাম রাকিব। সূত্রঃ রাইজিং বিডি

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *