সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ

বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের ‘লজ্জা’ নাটকটি নিষিদ্ধ করেছে পশ্চিমবঙ্গ

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের ‘লজ্জা’ নাটকটি নিষিদ্ধ করেছে পশ্চিমবঙ্গ সরকার। উত্তর ২৪ পরগনার একটি নাট্যোৎসবে নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল। কিন্তু বন্ধ করে দেয় স্থানীয় পুলিশ। তসলিমা নাসরিন নিজেই এসব অভিযোগ করেছেন।

 

সোমবার (২৩ ডিসেম্বর) তসলিমা নাসরিন তার ফেসবুকে একাধিক স্ট্যাটাস দিয়েছেন। একটি পোস্টে তিনি বলেন, “মমতা ব্যানার্জি আজ আমার ‘লজ্জা’ উপন্যাস অবলম্বনে বিশ্বজিৎ সিং রচিত ও পরিচালিত ‘লজ্জা’ নাটকটি পশ্চিমবঙ্গে নিষিদ্ধ করলেন। উত্তর ২৪ পরগনার  গোবরডাঙ্গায় আর হুগলির পাণ্ডুয়ার নাট্য উৎসবে ‘লজ্জা’ নাটকটি মঞ্চস্থ হওয়ার কথা ছিল। দুমাস যাবৎ বিজ্ঞাপন যাচ্ছে এই উৎসবের। আর আজ বলা নেই কওয়া নেই, হঠাৎ মমতা ব্যানার্জির পুলিশ এসে জানিয়ে দিল, সব নাটক মঞ্চস্থ হবে, শুধু লজ্জা ছাড়া। নবপল্লী নাট্যসংস্থা দিল্লিতে তিনবার নাটকটি মঞ্চস্থ করেছে। তিনবারই প্রেক্ষাগৃহ পূর্ণ ছিল।”

পুলিশের বরাত দিয়ে তসলিমা নাসরিন বলেন, “পুলিশ জানিয়েছে, ‘লজ্জা’ মঞ্চস্থ হলে মুসলিমরা নাকি দাঙ্গা বাঁধাবে। মুসলিমরা দাঙ্গা বাঁধাবে এই অজুহাতে সম্পর্কের টানাপড়েন নিয়ে লেখা আমার ‘দুঃসহবাস’ নামের মেগাসিরিয়ালটির সম্প্রচার বন্ধ করে দিয়েছিলেন রাজ্য সরকার। লজ্জার ঘটনা বাংলাদেশের। কী কারণে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশের ঘটনা নিয়ে দাঙ্গা বাঁধাবে, আমার বোধগম্য নয়। মুসলিমরা দাঙ্গা বাঁধাবে এই অজুহাতে আমাকে এক সময় পশ্চিমবঙ্গ থেকেও বের করে দেওয়া হয়েছিল।”

 

বেশ কিছু প্রশ্ন ছুড়ে দিয়ে তসলিমা নাসরিন বলেন, “যারা দাঙ্গা বাঁধাতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, শিল্প সাহিত্যকে নিষিদ্ধ করা হয় কেন? শিল্পী সাহিত্যিকের কণ্ঠরোধ করা হয় কেন? এই প্রশ্নটি আর কত যুগ একা একা আমিই করে যাব? আর কারো দায়িত্ব নেই অন্যায়ের প্রতিবাদ করার?”

 

 

অন্য একটি পোস্টে তসলিমা নাসরিন বলেন, “মানবতা, উদারতা, অসাম্প্রদায়িকতার পক্ষে লেখা আমার তথ্যভিত্তিক উপন্যাস ‘লজ্জা’ অবলম্বনে যে নাটকটি পশ্চিমবঙ্গে মঞ্চস্থ হতে যাচ্ছিল, সেটিকে দাঙ্গা বাঁধতে পারে এই অজুহাতে মঞ্চস্থ হতে বাধা দিল পশ্চিমবঙ্গ সরকার। অথচ ধর্মীয় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, দাঙ্গা হাঙ্গামার বিরুদ্ধে, লজ্জা একটি তীব্র প্রতিবাদ।”

 

 

শুধু নাটক নয়, ‘লজ্জা’ বইটিও নিষিদ্ধ করার দাবি জানিয়ে তসলিমা নাসরিন বলেন, “আমার ‘লজ্জা’ নামের গ্রন্থটি কিন্তু গত ৩০ বছর ধরে পশ্চিমবঙ্গে প্রকাশিত হচ্ছে। গ্রন্থটি বরাবরই বেস্ট সেলার লিস্টে। আনন্দ পাবলিশার্সের এই গ্রন্থটির প্রকাশ তো নিষিদ্ধ হয়নি! এটিকেও নিষিদ্ধ করুন মাননীয় মূখ্যমন্ত্রী। সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে লেখা এই গ্রন্থটিকে নিষিদ্ধ না করে এই গ্রন্থ অবলম্বনে নির্মিত নাটক নিষিদ্ধ করাটা সম্পূর্ণ অযৌক্তিক।”

পশ্চিমবঙ্গ সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে যারা প্রতিবাদ জানাতে চান, তাদের উদ্দেশ্যে তসলিমা নাসরিন বলেন, “যারা ‘লজ্জা’ নাটকটি দেখতে চেয়েছিলেন বা যারা নাটকটির নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ করতে চান, তারা ‘লজ্জা’ গ্রন্থটি কিনুন এবং পড়ুন এবং অন্যকে পড়তে দিন।”

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *