বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

রেকর্ডের পাতায় স্মিথ ও কামিন্স

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

মেলবোর্নে চলমান ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার পাঁচ টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচের দ্বিতীয় দিন রেকর্ড বইয়ে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার দুই সেরা ক্রিকেটার স্টিভেন স্মিথ ও অধিনায়ক প্যাট কামিন্স।

টেস্টের দ্বিতীয় দিন ক্যারিয়ারের ৩৪তম ও ভারতের বিপক্ষে ভারতের বিপক্ষে ১১তম সেঞ্চুরি পূর্ণ করেন স্মিথ। এর মধ্যে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ১০টি সেঞ্চুরি করেছেন তিনি। এর মাধ্যমে এ ট্রফিতে সর্বোচ্চ  ৯টি করে সেঞ্চুরি করা  ভারতের শচীন টেন্ডুলকার ও বিরাট কোহলিকে টপকে গেছেন স্মিথ।

তৃতীয় সর্বোচ্চ ৮টি সেঞ্চুরি আছে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের।

টেস্ট ক্রিকেটে  ভারতের বিপক্ষে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও দখলে নিয়েছেন স্মিথ। তিনি পেছনে ফেলেছেন  ইংল্যান্ডের জো রুটকে।  ভারতের বিপক্ষে রুটের ১০টি সেঞ্চুরি আছে।

স্মিথের রেকর্ড গড়ার দিন অধিনায়ক হিসেবে নজির গড়েছেন কামিন্স। টেস্টে এক দলের অধিনায়ক হয়ে অন্য দলের অধিনায়ক হিসেবে আউটের রেকর্ডে অস্ট্রেলিয়ার রিচি বেনো ও পাকিস্তানের ইমরানের খানের রেকর্ড স্পর্শ করেছেন  কামিন্স।

আজ মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন ভারতের প্রথম ইনিংসে রোহিত শর্মাকে ৩ রানে আউট করেন কামিন্স। এ নিয়ে টেস্টে অধিনায়ক হিসেবে অধিনায়ক রোহিতকে ৫ বার আউট করেছেন কামিন্স। এমন কীর্তি আছে বেনো ও ইমরানের।

ইংল্যান্ডের অধিনায়ক টেড ডেক্সটারকে পাঁচ বার আউট করেন বেনো এবং সুনীল গাভাস্কারকে সমান পাঁচবার শিকার করেছেন ইমরান খান।সূত্রঃ বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *