রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

বাংলাদেশের বৈশ্বিক অবস্থান জোরদারে বাস্তবমুখী পররাষ্ট্রনীতির আহ্বান মাহফুজ আলমের

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম অতীতের ‘নতজানু পররাষ্ট্রনীতি’ থেকে বেরিয়ে এসে সকল দেশের সাথে ‘বাস্তবসম্মত’ সম্পর্ক প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন।

তিনি আজ এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা আন্তর্জাতিক অঙ্গনে দর কষাকষির শক্তি বাড়াতে আমাদের সক্ষমতা বাড়াতে চাই।’
 
পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের পরিচালনায় ‘নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা: অভ্যন্তরীণ সংস্কার ও পররাষ্ট্রনীতি’ শীর্ষক পররাষ্ট্র নীতি সংলাপে অংশ নিয়ে উপদেষ্টা এ মন্তব্য করেন।’

মাহফুজ বলেন, জাতীয় নিরাপত্তা, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক আলোচনার ক্ষেত্রে দেশের সক্ষমতা বাড়ানোর দিকে নজর দেওয়া হচ্ছে।

তিনি বলেন, পররাষ্ট্রনীতিতে কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার এ বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে কোনো রাজনৈতিক দল বা ধর্মের এজেন্ডা বাস্তবায়ন না করে বাংলাদেশের সর্বোত্তম স্বার্থে কাজ করতে হবে।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান করার বিষয়ে এক প্রশ্নের জবাবে মাহফুজ এটাকে ভারত সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত বলে বর্ণনা করেছেন।

তিনি আরও বলেন, আমরা শুনছি যে, তাকে (হাসিনা) প্রত্যর্পণ করা হবে না।

উপদেষ্টা মাহফুজ পররাষ্ট্র নীতির সকল বিষয়ে বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সংলাপে অংশ নিয়ে অভ্যন্তরীণ সংস্কার ও বৈদেশিক নীতির উদ্দেশ্য সাধনে সরকারের সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গির ওপর জোর দেন।

পররাষ্ট্র সচিব বলেন, আগামী দিনে ধারাবাহিকভাবে সংলাপ চালিয়ে যাওয়ার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা রয়েছে।সূত্রঃ বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *