বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতা শুরু 

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষ্যে ‘উইন্টার চেস ফেস্টিভ্যাল’ শীর্ষক তিনদিনব্যাপী দাবা প্রতিযোগিতা আজ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ছাত্র-শিক্ষক কেন্দ্রের গেমস রুমে প্রধান অতিথি হিসেবে ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ক্লাবের সদস্যদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, দাবা শুধু একটি খেলা নয়, এটি বুদ্ধিবৃত্তিক চর্চার অন্যতম মাধ্যম। আমাদের ব্যক্তিত্ব ও মনস্তাত্ত্বিক জগতের উপর এর প্রভাব পড়ে। বিশ্বের অনেক স্বনামধন্য বিশ্ববিদ্যালয় দাবা খেলাকে শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করেছে। যুক্তিনির্ভর ও বুদ্ধিবৃত্তিক সমাজ বিনির্মাণ ও মেধার বিকাশে দাবাসহ অন্যান্য খেলাধুলার চর্চা অব্যাহত রাখার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

তিনদিনব্যাপী ‘উইন্টার চেস ফেস্টিভ্যাল’-এ ২টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। আজ ও আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় চেস চ্যাম্পিয়নশিপ’। আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান মেমোরিয়াল ওপেন র‌্যাপিড চেস টুর্নামেন্ট’। এই টুর্নামেন্ট সকলের জন্য উন্মুক্ত থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের সভাপতি তানভীর আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, ক্লাবের মডারেটর ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক  সাইফুদ্দীন আহমদ, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার এবং জাতীয় দাবা প্রশিক্ষক আবু সুফিয়ান শাকিল এবং প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সহধর্মিণী লাবণ্য রহমান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান শরীফ শুভ অনুষ্ঠান সঞ্চালন করেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত ম্যাগাজিন ‘কিস্তিমাত’-এর মোড়ক উন্মোচন করা হয়।

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *