বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান

বরিশালকে হারিয়ে হ্যাটট্রিক জয় রংপুরের

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

বোলার-ব্যাটারদের দারুণ নৈপুন্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিক জয়ের স্বাদ পেয়েছে রংপুর রাইডার্স।

আজ টুর্নামেন্টে ষষ্ঠ ও নিজেদের তৃতীয় ম্যাচে রংপুর ৮ উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে। তিন ম্যাচের তিনটিতে জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে গেল মাসে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গ্লোবাল সুপার লিগের শিরোপা জয় করা রংপুর। অন্যদিকে দুর্বার রাজশাহীর বিপক্ষে জয় দিয়ে বিপিএল শুরুর পর নিজেদের দ্বিতীয় ম্যাচে হারলো বরিশাল।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৫ রানের সূচনা করেন বরিশালের দুই ওপেনার অধিনায়ক তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। ১০ বলে ৯ রান করে রংপুরের স্পিনার মাহেদি হাসানের শিকার হন শান্ত।

তিন নম্বরে নামা তাওহিদ হৃদয়কে নিয়ে রানের চাকা সচল রাখেন তামিম। কিন্তু ১০ বলে ১৭ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা। ৪ রানে আউট হন হৃদয়।

পাওয়ার প্লের শেষ ওভারে পেসার নাহিদ রানার বলে বোল্ড হন তামিম। ৫টি চার ও ১টি ছক্কায় ১৮ বলে ২৮ রান করেন।

তামিম ফেরার পর জুটি গড়ার চেষ্টা করেন মুশফিকুর রহিম ও কাইল মায়ার্স। কিন্তু রংপুরের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দ্রুত রান তুলতে পারেননি তারা। ৩০ বলে ৩১ রান যোগ হবার পর এই জুটি ভাঙে।

দলীয় ৭৪ রানে মুশফিক ফেরার পর ব্যাটিং ধস নামে বরিশালের। ৯৮ রানে অষ্টম উইকেট হারায় বরিশাল। শেষ দিকে মোহাম্মদ নবির ১৯ বলে ২১ রানের সুবাদে ১শ রানের কোটা পার করে সম্মানজনক সংগ্রহ পায় বরিশাল। ইনিংসের ১০ বল বাকী থাকতে ১২৪ রানে অলআউট হয় তারা।

রংপুরের ছয় বোলারের পাঁচজনই উইকেট শিকার করেছেন। এরমধ্যে স্পিনার খুশদিল শাহ ৩টি, রানা-ইফতিখার ২টি করে এবং মাহেদি-আকিফ ১টি করে উইকেট নেন।

জবাবে দ্বিতীয় ওভারেই ২ উইকেট হারায় রংপুর। রানের খাতা খোলার আগেই রংপুরের ওপেনার আজিজুল হাকিম ও তিন নম্বরে নামা তৌফিক খানকে শিকার করেন অনূর্ধ্ব-১৯ দলের পেসার ইকবাল হোসেন ইমন।

১৫ রানে ২ উইকেট পতনের পর পাওয়ার প্লে শেষে রংপুরের রান ৪৮’এ নেন আরেক ওপেনার অ্যালেক্স হেলস ও সাইফ হাসান। ১৩তম ওভারে টি-টোয়েন্টিতে অষ্টম হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন ৩৮ বল খেলা সাইফ। ঐ ওভারেই ১শতে পৌঁছায় রংপুর।

১৫তম ওভারের শেষ বলে ছক্কা মেরে ৫ ওভার বাকী থাকতে রংপুরের জয় নিশ্চিত করেন হেলস। তৃতীয় উইকেটে হেলস ও সাইফ ৮১ বলে ১১৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন।

৪ চার ও ৩ ছক্কায় ৪১ বলে অপরাজিত ৪৯ রান করেন হেলস। ৬টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারিতে ৪৬ বলে অনবদ্য ৬২ রান করেন সাইফ।
ইমন ৪১ রানে নিয়েছেন ২ উইকেট।সূত্রঃ বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *