মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

‘টাইটানিক’খ্যাত লিওনার্দো ডিক্যাপ্রিও বিয়ে করত চান না

স্বাধীনতা২৪.কম
  • Update Date : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

জনপ্রিয় হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। ব্যক্তিগত জীবনে অনেক মডেল-নায়িকার সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেছে। বর্তমানে ইতালিয়ান এক মডেলের সঙ্গে সম্পর্কে রয়েছেন ৫০ বছরের লিওনার্দো। ‘টাইটানিক’খ্যাত এ অভিনেতা কখনো বিয়ে করত চান না বলে খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম পেজ সিক্স।

 

একটি সূত্র পেজ সিক্সকে বলেন, “লিওনার্দো ডিক্যাপ্রিও নিজেকে কখনো বিবাহিত দেখতে চান না।” খানিকটা ব্যাখ্যা করে সূত্রটি বলেন, “লিও বিয়ে করার প্রয়োজন বোধ করেন না।” তবে এরচেয়ে বেশি কারণ ব্যাখ্যা করেননি সূত্রটি।

 

অনেক দিন ধরে গুঞ্জন উড়ছে, ইতালিয়ান মডেল ভিট্টোরিয়া সেরেটির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন লিওনার্দো। ২০২৩ সালের শেষের দিকে ভিট্টোরিয়া ও লিওনার্দোর ঘনিষ্ঠ মুহূর্তের একটি ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছিল। তাদের সম্পর্কের খবরটি ‘সত্য’ বলে জানিয়েছে সূত্রটি।

 

২৩ বছরের ছোট ভিট্টোরিয়া সেরেটির সঙ্গে সম্পর্কে থাকলেও বিয়ে করবেন না লিও। সূত্রটি বলেন, “তাদের মধ্যে যা আছে তাই নিয়েই তারা খুশি। ভিট্টোরিয়ার সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন লিও। কিন্তু নিজেকে তার স্বামী হিসেবে দেখতে নয়।”

 

 

এ বিষয়ে কথা বলতে লিওনার্দো ডিক্যাপ্রিও এবং ভেট্টোরিয়ার সঙ্গে যোগাযোগ করে পেজ সিক্স। তবে তারা বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি বলেও এ প্রতিবেদনে জানানো হয়েছে।

এর আগে মডেল ভিট্টোরিয়া সেরেটি ডিজে মাত্তেও মিলেরিকে বিয়ে করেছিলেন। ২০২৩ সালে এ সংসার ভেঙে যায়। সংসার ভাঙার এক মাস পর কান চলচ্চিত্র উৎসবে পরিচয় হয় লিওনার্দো ডিক্যাপ্রিও ও ভিট্টোরিয়ার।

২০২২ সালের শেষের দিকে মার্কিন অভিনেত্রী ভিক্টোরিয়া লামাসের সঙ্গে নাম জড়ায় লিওনার্দোর। এ নিয়ে আলোচনায় উঠে আসেন এই অভিনেতা।

 

একই বছরের শুরুতে প্রেমের সম্পর্কের কারণে খবরের শিরোনাম হন লিওনার্দো ডিক্যাপ্রিও এবং আর্জেন্টাইন মডেল-অভিনেত্রী ক্যামিলা মরোন। ওই সময়ে সেন্ট বার্থেলেমির গুস্তাভিয়া সিটিতে দেখা যায় তাদের। পাপারাজ্জিদের ক্যামেরায় বন্দি হন এই জুটি। প্রকাশিত ছবিতে প্রেমিকার সঙ্গে লিওনার্দোকে রোমান্সে মত্ত দেখা যায়।

 

২০১৮ সালের জানুয়ারিতে লিওনার্দোর সঙ্গে ক্যামিলার সম্পর্কের বিষয়টি প্রথম প্রকাশ পায়। এরপর প্রায়ই তাদের বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যায়। মাঝে এই জুটির বিয়ের গুঞ্জনও চাউর হয়। যদিও ২০২৩ সালের মাঝামাঝি সময়ে জানা যায়, ক্যামিলার সঙ্গে ভেঙে গেছে লিওনার্দোর প্রেম।

লিওনার্দোর সঙ্গে ভিট্টোরিয়া সেরেটি
২০২২ সালের সেপ্টেম্বরে খবর চাউর হয়, ক্যামিলা মরোনের সঙ্গে প্রেমের সম্পর্কের ইতি টানার পর মার্কিন সুপারমডেল জিজি হাদিদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন লিওনার্দো। তবে এসব বিষয়ে পুরোপুরি মুখে কুলুপ এঁটেছেন জনপ্রিয় এই নায়ক।

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *