বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

বিপিএল সিলেট পর্ব: ক্রিকেট উন্মাদনার অপেক্ষায় দৃষ্টিনন্দন ভেন্যু

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর উদ্বোধন হয়েছে মিরপুরে। আট ম্যাচ শেষে চায়ের দেশ সিলেটে এখন চার-ছক্কার টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যাবতীয় প্রস্তুতি শেষ, এখন ক্রিকেট উন্মাদনার অপেক্ষায় দেশের উত্তর-পূর্বাঞ্চল।

টিলা আর চা বাগান বেষ্টিত নানন্দিক ভেন্যু হিসেবে পরিচিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। রান-উইকেট হিসেবে পরিচিত এই ভেন্যুটি। আয়োজকরাও সিলেটে রান না হওয়ার কারণ দেখছেন না।

সোমবার বেলা দেড়টায় স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের খেলা দিয়ে সিলেট পর্বের পর্দা উঠবে।

আয়োজনকে ঘিরে প্রস্তুত করা হয়েছে লাক্কাতুরাস্থ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। বর্ণিল সাজে সাজানো হয়েছে স্টেডিয়ামের আশপাশ, গ্যালারিতে সৌন্দর্যবর্ধনের কাজও ইতোমধ্যে শেষ হয়েছে।

ব্রডকাস্টাররাও বিপিএল সম্প্রচারের যাবতীয় প্রস্তুতি শেষ করেছেন। মাঠে ডিজিটাল বোর্ড বসানোর কাজ হয়ে গেছে। খেলাপাগল দর্শকরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকেট কিনতে দেখা গেছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের বুথে বিকেল তিনটা থেকে এবং আম্বরখানাস্থ মধুমতি ব্যাংক ও রিকাবীবাজারস্থ শিশু একাডেমির বুথে সকাল ১০টা থেকে টিকেট বিক্রি করা হয়।

আয়োজক, দর্শকদের পাশাপাশি দলগুলোও প্রস্তুতি সম্পন্ন করেছে। রোববার সকালে আউটার স্টেডিয়ামে অনুশীলন করেছে বরিশাল ও রাজশাহী। দ্বিতীয়ভাগে রংপুর ও সিলেট এবং শেষভাগে ঢাকা ক্যাপিটালস অনুশীলন করেছে।

আগামীকাল সোমবার বেলা দেড়টায় দিনের প্রথম ম্যাচে স্বাগতিক সিলেটের মুখোমুখি হবে রংপুর রাইডার্স। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় ফরচুন বরিশালের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী।

এবারের আসরে মোট ১২ ম্যাচ গড়াবে সিলেটে। সিলেটের উইকেট স্পোর্টিং হিসেবে খ্যাত। স্বাভাবিকভাবে মিরপুরের তুলনায় এখানে রান বেশি হয়। বিপিএলের এবারের আসরে মিরপুরেও রানের দেখা মিলেছে। সেঞ্চুরির পাশাপাশি দলীয় দুইশতাধিক রান এসেছে একাধিক ম্যাচে। আয়োজকরা আশাবাদী সিলেটেও রানের দেখা মিলবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, সাধারণত খেলার মান, দলগঠন ও উইকেটের দিকে মনোযোগ দিতে হয়। এবার পাশাপাশি দর্শকদের খেলা দেখার সুযোগ করে দেওয়াটা আমাদের লক্ষ্য। এখন আমরা সবকিছু গুছিয়ে নিয়েছি। আশা করছি, সিলেটের দর্শকদের জন্য খেলা দেখা সহজ করে দিতে পারবো।

তিনি বলেন, সিলেটের উইকেট দেখেছি। এনসিএলে ভালো রান হয়েছে। আশা করছি, বিপিএলেও এই উইকেটে ভালো রান হবে।

ঢাকার মতো সিলেটে টিকেট নিয়ে সমস্যা হবে না বলে মনে করে বিসিবির এই পরিচালক। তিনি বলেন, ‘সহজে প্রকৃত দর্শকদের হাতে টিকেট পৌঁছে দিতে অনলাইনে বেশি পরিমাণ টিকেট দেওয়া হয়েছে। সিলেটে যাতে দর্শকরা কোনো সমস্যায় না পড়েন সে জন্য সবধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে।’বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *