বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ বিএনপি এবং ১১ টি অঙ্গ ও সহযোগী সংগঠন ছাড়া বিএনপির নামের বাকী সব সংগঠন অবৈধ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান বেগম খালেদা জিয়ার ফিরে দেখা-৪ জুলাই২৪ : ,উত্তাল সব বিশ্ববিদ্যালয়,সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক ফিরে দেখা-৩ জুলাই ২৪ : বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, বিভিন্ন স্থানে সড়ক ও রেলপথ অবরোধ উইমেন’স এশিয়ান কাপের বাছাইয়ে উড়ন্ত সূচনা বাংলাদেশের -বাহরাইনকে উড়িয়ে বাছাই পর্ব শুরু শ্রীলংকাকে ৪৫৮ রানে অলআউট করেছে বাংলাদেশ সারাদেশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু পরিবেশ সুরক্ষায় প্লাস্টিক বর্জনের আহ্বান শিক্ষার্থীকে ধর্ষণ মামলায় গায়ক নোবেলের জামিন সংসদ নির্বাচনের প্রস্তুতির কাজ পুরোদমে এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন বিএনপি করি বলেই জুলুমের শিকার হয়েছি : অভিনেত্রী রিনা খান এমবাপ্পে হাসপাতালে ভর্তি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফর ‘অত্যন্ত সফল হয়েছে’ : পররাষ্ট্র মন্ত্রণালয় গল আন্তর্জাতিক স্টেডিয়ামে মুশফিকের রান বন্যা অব্যাহত গুম ইস্যুতে ‘অস্বীকারের সংস্কৃতি’ সবচেয়ে বড় চ্যালেঞ্জ : গুম কমিশনের প্রতিবেদন সাকিব আল হাসানসহ ১৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ২০২৬ সালে রমজান শুরুর আগের সপ্তাহে জাতীয় নির্বাচন হতে পারে : প্রধান উপদেষ্টা  ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘ওয়ান টু ওয়ান’ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে আজ ইসরাইল হামলা চালিয়েছে ইরানের পরমাণু স্থাপনায় বাংলাদেশে এ বছর ঈদুল আজহায় ৯১ লাখের বেশি পশু কোরবানি হয়েছে সিলেট ও সুনামগঞ্জের সীমান্ত দিয়ে ৭০ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ক্রিস্টিয়ানো রোনাল্ডো জাতীয় দলে জায়গা পাওয়ার যোগ্য নির্বাচনের পর পরবর্তী সরকারের অংশ হওয়ার আগ্রহ নেই: প্রধান উপদেষ্টা আবারো দেশে করোনা সংক্রমণ কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি হবেন খালেদা জিয়া : ব্যক্তিগত চিকিৎসক

স্বাধীনতা২৪.কম
  • Update Date : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫

উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি হবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আগামীকাল মঙ্গলবার রাতে ঢাকা থেকে রওনা দিয়ে পরদিন লন্ডনে পৌঁছে এই হাসপাতালে ভর্তি হবেন তিনি। 

আজ সোমবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন। 

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বলেন, এই মুহূর্তে যে সকল ফর্মালিটিজ আছে, সেগুলো সম্পন্ন করে আগামীকাল রাত ১০টায় ইনশাল্লাহ কাতারের আমিরের স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্সে করে ম্যাডাম ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহা হয়ে লন্ডনের হিথরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হবেন।

তিনি বলেন, ‘লন্ডন ক্লিনিক বলে একটা পুরনো ঐহিত্যবাহী হসপিটাল আছে। সেই হসপিটালে এটি এনএইচএস-এর অধীন একটি হসপিটাল। সেখানে উনাকে (খালেদা জিয়া) ভর্তি করা হবে। হিথরো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে উনাকে সরাসরি সেখানে নিয়ে যাওয়া হবে। এই হসপিটালে উনি চিকিৎসাধীন থাকবেন।’

খালেদা জিয়ার লন্ডন সফরের বিষয়ে এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আমরা জানি না, আমাদের কালকের জার্নিটা কেমন হবে। আমাদের এমনও হয়েছিল যে, আমরা ডেট করে ফেলেছিলাম, কিন্তু সেই ডেট ডিফার করতে হয়েছে ডিউ টু হার হেলথ কন্ডিশন। কাজেই কাল ১০টা পর্যন্ত হোয়াট উইল হ্যাপেন উই ডোন্ট নো। আপনাদেরকে মনে রাখতে হবে, উই আর হেন্ডলিং আ পেশেন্ট, যার মাল্টিপল ডিজিজ আছে। সেজন্য আমরা লন্ডন ক্লিনিকে- যেটি মাল্টি ডিসিপ্ল্যানারি এডভান্স সেন্টার সেখানে- নিয়ে যাচ্ছি। সেখানকার চিকিৎসকরা উনাকে দেখে তারপরে ডিসিশন হবে উনার নেক্সক্ট কোর্স অব ডিসিশন কী হবে?’

যুক্তরাষ্ট্রের চিকিৎসা নিয়ে এক প্রশ্নের জবাবে অধ্যাপক জাহিদ বলেন, ‘যদি আমাদের ওখানে (লন্ডন ক্লিনিক) সুপারিশ করে যে, ইয়েস শি নিডস; তাদের এখানে নাই, জন হপকিন্স ইউনিভার্সিটি হাসপিটালে নিয়ে যেতে হবে, তখন হয়ত যাওয়ার একটা প্রশ্ন আসে।’

 

 

চেয়ারপারসন পবিত্র ওমরাহ পালনে সৌদি আরব যাবেন কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুস্থ থাকলেই ফেরার সময়ে বা কোনো এক সময়ে… মানুষ চাইলে কিন্তু ওমরাহ করা যায় না, আল্লাহর চাইতে হয়। কাজে রাব্বুল আ’লামীন যদি (ইনশাল্লাহ) কবুল করেন, ডেফিনেটলি ম্যাডাম সেটা করবেন। এটা কিন্তু প্রিডিসাইডেড না যে, এটা করবেনই।’

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার খবর জেনে রাজকীয় বহরের একটি বিশেষ বিমান দিয়েছেন জানিয়ে অধ্যাপক জাহিদ বলেন, ‘কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আজ সন্ধ্যা সাড়ে ৭টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এই বিমানেই ম্যাডামের আগামীকাল রাতে লন্ডন যাত্রা শুরু হবে।’

আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের কাতারের চারজন চিকিৎসক ও প্যারামেডিক থাকবেন জানিয়ে জাহিদ হোসেন বলেন, ঢাকা থেকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের ৬ জন সদস্য এই বিমানে যাবেন। এরা হলেন, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক এফএম সিদ্দিক, অধ্যাপক নরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও ডা. মোহাম্মদ আল মামুন।

এছাড়া বেগম খালেদা জিয়ার সাথে তার ছোট ছেলের স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তারসহ ব্যক্তিগত কয়েকজন কর্মকর্তা-কর্মচারী থাকবেন।

দেশবাসীর কাছে দলীয় চেয়ারপারসনের জন্য দোয়া চেয়ে এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘আপনাদের মাধ্যমে সকলের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই, যারা ম্যাডামের সুস্থতার জন্য দোয়া করেছেন, বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্নভাবে প্রার্থনা করেছেন। তাদের সবার কাছে দলের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। ম্যাডাম এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধন্যবাদ জানিয়েছেন।’

তিনি বলেন, ম্যাডামের চিকিৎসাটা যাতে ভালো হয়, উনি যেন সুস্থ হয়ে আল্লাহর অশেষ মেহেরবানিতে আবার আমাদের মাঝে ফেরত আসতে পারেন সেজন্য দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহাসচিবসহ স্থায়ী কমিটি সবাই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ম্যাডামের পরিবারও ম্যাডামের জন্য দোয়া চেয়েছেন।

খালেদা জিয়ার শারীরিক অসুস্থ্যতার নানা দিক তুলে ধরে তার ব্যক্তিগত চিকিৎক বলেন, ম্যাডামের নানা শারীরিক জটিলতা রয়েছে যা আমরা বিভিন্ন সময়ে বলেছি। সর্বোপরি উনার লিভারের জটিলতাটা অর্থাৎ লিভার সিরোসিস রয়েছে।

তিনি বলেন, হার্টে উনার ব্লক ছিলো একাধিক। খালি লাইফ-সেভিং পোরশন যেটুকু, সেইটুকু করা হয়েছিলো ওই সময়ে। কারণ ওই সময়ে উনার শারীরিক সুস্থতা ওইরকম ছিলো না। উনার আরও যে ব্লক আছে সেটা অ্যাড্রেস করার দরকার আছে, উনার ক্রনিক কিডনি ডিজিজ যেটা আছে, সেটাও অ্যাড্রেস করতে হবে। উনার করোনা পরবর্তীতে কিছু জটিলতা হয়েছে। সেগুলো নিরসন করার ব্যবস্থা নিতে হবে। এটা ওভার-অল থরো চেকিংয়ের জন্য যেটা আমাদের দেশে হয়েছে… আমাদের দেশের ফিজিশিয়ানরা, এভারকেয়ার হসপিটালের স্টাফ, তারা বেস্ট। এই ব্যাপারে আমাদের ম্যাডামের পক্ষ থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের ডিসসেটিসফেকশন নাই। সবাই হ্যাপি, উই আর হ্যাপি অলসো, দল হ্যাপি। 

কাজেই আরো কিছু উন্নত করার জন্য সেখানে আরও থরো চেকিং হবে।’

খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে জাহিদ হোসেন বলেন, আমাদের মনে রাখতে হবে, তার লিভার ট্রান্সপ্লান্টের বিষয়টি সিদ্ধান্ত হবে লিভার ট্রান্সপ্লান্ট ইউনিটে যাওয়ার পরে। ওখানে ওই সুবিধাটা আছে ‘সো দে উইল ডিসাইড যে, হোয়াট উইল বি দ্যা নেক্সক্ট কোর্স অব ট্রিটমন্ট।’

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনি সমস্যাসহ নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছেন।

সূত্রঃ বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *