শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

বায়ুদূষণ রোধে অভিযান : ২০ টি ইটভাটাকে ১ কোটি ১৪ লাখ টাকা জরিমানা

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

বায়ুদূষণ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তর ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করে  আজ ২০টি অবৈধ ইটভাটার মালিকের কাছ থেকে ১ কোটি ১৪ লাখ টাকা জরিমানা আদায় করেছে। এ সময় ১১টি ভাটার কার্যক্রম বন্ধ করা হয় এবং ২টি ভাটাকে বন্ধের নির্দেশ দেওয়া হয়।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশব্যাপী এ অভিযানে অবৈধ ইটভাটা, চারকোল ফ্যাক্টরি, যানবাহনের কালো ধোঁয়া, শব্দ দূষণ, পলিথিন ব্যবহার, খোলা নির্মাণ সামগ্রী এবং ঝুঁকিপূর্ণ বর্জ্য ব্যবস্থাপনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

চারকোল ফ্যাক্টরির বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট পরিচালনা করে মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং একটি ফ্যাক্টরি সম্পূর্ণ উচ্ছেদ করা হয়। একটি সীসা কারখানার বিরুদ্ধে ১ লাখ টাকা জরিমানা, ২ ব্যক্তির মধ্যে একজনকে ৩ মাস এবং অন্যজনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক পলিথিন শপিং ব্যাগ বন্ধের লক্ষে পরিবেশ অধিদপ্তর, পিরোজপুর জেলার উদ্যোগে মঠবাড়িয়ায়  মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি গুদাম থেকে আনুমানিক ১১ টন অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়েছে এবং ২টি মামলার মাধ্যমে ৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

যানবাহনের কালো ধোঁয়া ও শব্দ দূষণের বিরুদ্ধে অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর ৯টি যানবাহনের চালকদের সতর্ক করে। পলিথিন ব্যবহার বন্ধে বাজারের ব্যবসায়ীদের সাথে আলোচনা ও সতর্কতা জারি করা হয়। খোলা নির্মাণ সামগ্রী রেখে বায়ুদূষণের দায়ে ৩টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং কয়েকজনকে সতর্ক করা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের এসব পদক্ষেপ  অব্যাহত থাকবে।বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *