মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা ও আগাম সতর্কতায় স্বাস্থ্য প্রতিমন্ত্রীর গুরুত্বারোপ জাপানে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব টেক্সটাইল শিক্ষার মানোন্নয়ন ও গবেষণায় গুরুত্ব আরোপ রাষ্ট্রপতির চার দিনের সরকারি সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজধানীর মগবাজারে সংগীতশিল্পী আসিফের ফাঁকা গাড়িতে গুলি চিকিৎসাধীন ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি জাপান সফরে প্রধানমন্ত্রীর একাধিক সমঝোতা স্মারক সইয়ের আশা দেশে ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ – বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর নির্বাচন ২০ নভেম্বর বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফির ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ জন জাপানের টোকিওতে আগামী ২৭ অক্টোবর তারেক রহমান-সানায়ে তাকাইচি বৈঠক  ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার সমান : প্রধানমন্ত্রী সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী অর্থনীতিতে নোবেল পেলেন দুই আমেরিকান অধ্যাপক রবার্ট ই. হল এবং অধ্যাপক মাইকেল উডফোর্ড অভিনেত্রী নাসিমা খান এর মৃত্যুতে জাসাস এর শোক বার্তা | হিমঘরে মরদেহ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২,১৬৭ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে মোংলা বন্দরের আধুনিকায়নে বাংলাদেশ সরকার ও চীনের ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি ‘ঢালিউড অ্যাওয়ার্ড’: পুরস্কার পেলেন যারা প্রজন্মের আইকন লিওনেল মেসির চোখে ১০ উদীয়মান খেলোয়াড়

মেসি, সুয়ারেজের সাথে আবারো খেলতে চাচ্ছেন নেইমার

স্বাধীনতা২৪.কম
  • Update Date : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

বার্সেলোনার সাবেক দুই সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সাথে ইন্টার মিয়ামিতে আবারো একত্রিক হবার সম্ভাবনার কথা জানিয়েছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। একইসাথে তিনি বলেছেন, ‘ফুটবল সবসময়ই বিস্ময়ে ভরা।’

৩২ বছর বয়সী নেইমারের সাথে সৌদি পেশাদার ক্লাব আল হিলালের জুন পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে। সৌদি লিগে আসার পর থেকে ইনজুরির কারনে বারবার অনুপস্থিত থাকায় নেইমারের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে। 

মধ্যপ্রাচ্যের ক্লাবে আসার পরপরই আন্তর্জাতিক দায়িত্ব পালনের সময় গুরুতর এসিএল ইনজুরিতে পড়েন নেইমার। এরপর ফিটনেস ফিরে পাবার একেবারে শেষ মুহূর্তে আবারো হালকা ইনজুরিতে পড়েছেন। 

নেইমার বলেছেন, ‘অবশ্যই আবারো মেসি ও সুয়ারেজের সাথে খেলতে পারার বিষয়টা দুর্দান্ত। তারা আমার খুব ভাল বন্ধু। আমরা সবসময় একে অপরের সাথে কথা বলে থাকি। আবারো এই তিনজন এক দলে খেলাটা অনেকের জন্যই আগ্রহের বিষয় হবে। সৌদি আরবের আল হিলালে আমি বেশ স্বস্তিতে রয়েছি। কিন্তু কে জানে ভবিষ্যতে কি হবে, ফুটবল বিস্ময়ে ভরা।’

২০২৩ সালের ডিসেম্বরে মেজর লিগ সকার ক্লাব মিয়ামিতে মেসি ও সুয়ারেজ আবারো মিলিত হয়েছেন। তারা দুজন মিলে ২০২৪ সালে মিয়ামিকে এমএলস সাপোর্টাস শিল্ড উপহার দিয়েছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক এই দলটির হয়ে মেসি-সুয়ারেজ মিলে একের পর এক নতুন রেকর্ড গড়ে তুলেছেন। 

পিএসজির সাবেক এই সুপারস্টার নেইমার ২০২৬ বিশ্বকাপেও ব্রাজিলের জার্সিতে মাঠে নামার আশাবাদ ব্যক্ত করেছেন। এ সম্পর্কে নেইমার বলেন, ‘আমি অবশ্যই চেষ্টা করবো। আমি সেখানে যেতে চাই। আমি জানি এটাই আমার শেষ বিশ্বকাপ, আমার শেষ সুযোগ। এখানে খেলার জন্য আমি সবকিছু করতে রাজী আছি।’

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *