বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার-প্রবীণ দিবস এ প্রধানমন্ত্রীর বাণী সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৮ জন সারা দেশে দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ঢাবিতে তামাক ও ধূমপানমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করতে মতবিনিময় সভা ঐতিহাসিক স্থান আর ধ্বংস হতে দেওয়া যাবে না: ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ :  হুমায়ুন কবির গবেষণা ও নতুন উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির হাসিনা প্রশ্নে তৃতীয় কোনো দেশের সম্পৃক্ততার প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা লিওনেল মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া প্রধানমন্ত্রীর সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ইতিহাসের সূচনা: মাহদী আমিন দেশে গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৬, আক্রান্ত ১৩০৫ তুরস্কের ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে দেশে ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু,বছরে সর্বোচ্চ রোগী ভর্তি দীর্ঘমেয়াদি কিডনির রোগ ও পাথর হওয়া এড়ানোর উপায় অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে-যে কোনো মুহূর্তে ঘোষণা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল বিশৃঙ্খলা তৈরি ও উন্নয়ন কাজে বাধা দিলে রুখে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল দেশে হামে আরও ৫ শিশুর মৃত্যু লালন শিল্পী ফরিদা পারভীনের স্বাস্থ্যের উন্নতি গ্রাহকরা পাচ্ছেন ফ্রি ইন্টারনেট ডেটা -জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ পাবেন নাগরিকেরা তারেক রহমানের বিরুদ্ধে যারা কথা বলে তারা গণতন্ত্রের শত্রু: বিএনপি মহাসচিব আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে নবম স্থানে বাংলাদেশ

সুস্থ হয়ে উঠছেন বেগম খালেদা জিয়া

স্বাধীনতা২৪.কম
  • Update Date : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরো উন্নতি হয়েছে। তিনি আগের চেয়ে ভালো আছেন। একা হাঁটাচলাও করতে পারছেন।

উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গত ৮ জানুয়ারি লন্ডনের শীর্ষ-স্থানীয় ও ঐতিহ্যবাহী বিশেষায়িত হাসপাতাল ‘দ্য ক্লিনিকে’ ভর্তি করা হয়। ওই হাসপাতালের লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। 

বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন রোববার (১২ জানুয়ারি) মধ্য-পশ্চিম লন্ডনের বিশেষায়িত এ হাসপাতালের সামনে স্থানীয় সাংবাদিকদের সাথে দলীয় নেত্রীর ‘চিকিৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত’ বিষয়ে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলাপকালে এ কথা জানান।

বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ও চিকিৎসক হিসেবে লন্ডনে তাঁর সফরসঙ্গী ডা. মুহাম্মদ এনামুল হক চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। তিনিও জানান, বেগম খালেদা জিয়া রোবাবার ক্লিনিকের ভেতরে এক-একা হাঁটাচলা করেছেন। এদিন তিনি দেশের খোঁজ-খবরও নিয়েছেন।

এদিকে, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসাকালীন সফরসঙ্গী হিসেবে লন্ডনে অবস্থানরত মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় বার্তা সংস্থা বাসস’কে জানান, আগামী মঙ্গলবার (১৪ জানুয়ারি) লন্ডন ক্লিনিকের সমন্বিত একটি মেডিকেল বোর্ডের সদস্যরা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনায় বসতে পারেন। তারা সবসময়ই বেগম খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর রাখছেন বলেও তিনি উল্লেখ করেন। 

ডা. জাহিদ জানান, ক্লিনিকে ভর্তি হওয়ার পর থেকেই বেগম খালেদা জিয়ার ‘রুটিন স্বাস্থ্য পরীক্ষা’ চলছে। তার চিকিৎসার ধরনে কিছু পরিবর্তন হয়েছে। কিছু মেডিকেল পরীক্ষার পরে, সেই রিপোর্টের ভিত্তিতেই তার চিকিৎসা চলছে। তিনি জানান, বেগম খালেদা জিয়াকে এখন ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। নেফ্রোলজিস্ট, কার্ডিওলজিস্ট ও ইনটেনসিভিস্ট চিকিৎসকরা তাকে দেখেছেন। 

তিনি বলেন, এভাবে আরও কয়েকদিন চিকিৎসা চলার পর; আমরা আশা করছি তার (খালেদা জিয়ার) শারীরিক অবস্থা নিয়ে আরও সুনির্দিষ্টভাবে কিছু বলার সময় আসবে।’

ডা. জাহিদ আরও জানান, তারেক রহমান, ‘ডা. জোবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান, খালেদা জিয়ার নাতনি, তারেক রহমানের একমাত্র কন্যা ব্যারিষ্টার জাইমা রহমানসহ তিন নাতনি হাসপাতালে সবসময় খালেদা জিয়ার দেখভাল করছেন। ছেলে তারেক রহমান প্রতিদিন বাসা থেকে নিজে হাতে করে মায়ের জন্য খাবার নিয়ে আসছেন হাসপাতালে। ফলে, ম্যাডাম এখন অনেকটা ভালো আছেন। মানসিকভাবে উৎফুল্ল আছেন।’

আজ সোমবার বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে বিশেষ কিছু পরীক্ষা করানো হতে পারে বলেও জানান খালেদা জিয়ার ব্যাক্তিগত চিকিৎসক ডা. জাহিদ। 

এর আগে শনিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাজ্যে সফররত জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য ‘লন্ডন ক্লিনিকে’ যান এবং তাঁর (বেগম জিয়া) সঙ্গে দেখা করেন। 

পরে, ক্লিনিক থেকে বেরিয়ে যাওয়ার সময় হাসপাতালের বাইরে অপেক্ষারত স্থানীয় সাংবাদিকরা তার কাছে বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্যের অবস্থা জানতে চাইলে তিনি বলেন, ‘মাশাআল্লাহ, ম্যাডামকে দেখে অনেক ভালো লেগেছে। মানসিকভাবে তিনি সবসময় স্ট্রং ছিলেন। এ জন্য এখনো এভাবে মেরুদণ্ড সোজা করে আছেন।’

আফরোজা আব্বাস বলেন, ‘ম্যাডাম এখন পরিবারের সবার সঙ্গে আছেন, এ কারণে আগের চেয়ে অনেক ভালো আছেন। আমরা আশা করছি অচিরেই তিনি সুস্থ হয়ে দেশে আবার ফিরে আসবেন। দেশে এসে দেশ ও জনগণের হাল ধরবেন।’ এসময় তার স্বামী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তার সঙ্গে ছিলেন। বাসস

এডমিন যোগাযোগ-https://www.facebook.com/profile.php?id=61570080581049

More News Of This Category

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *